নিজস্ব প্রতিনিধি, তেলেঙ্গানা – দিনে দিনে মানুষ নৃশংসতার চরমে পৌঁছে যাচ্ছে। তেলেঙ্গানায় ৩০০ পথকুকুরকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে খুন করার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর দুই পঞ্চায়েত প্রধান সহ ৩ জনের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি। অভিযোগের ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে পুলিশ।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে ৬ থেকে ৮ জানুয়ারির মধ্যে তেলঙ্গানার হানুমকোন্ডা জেলায়। কমপক্ষে ৩০০ পথকুকুরকে বিষাক্ত ‘লিথাল ইঞ্জেকশন’ দিয়ে খুন করা হয়েছে। এরপর কুকুরের দেহগুলি মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হয়। শ্যামাপেট ও আরেপাল্লি পঞ্চায়েতের দুই প্রধান সহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ করেছেন করিমনগরের ‘স্ট্রে অ্যানিম্যাল ফাউন্ডেশন অফ ইন্ডিয়া’ নামে স্বেচ্ছাসেবী এক সংস্থার প্রতিনিধি এ গৌতম।
পুলিশ সূত্রে খবর, গ্রামবাসীদের একাংশের চাপে পড়ে এমন নৃশংস ঘটনা ঘটিয়েছেন পঞ্চায়েত প্রতিনিধিরা। এলাকাবাসী অভিযোগ, কুকুরের সংখ্যা অত্যধিক বেড়ে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে। সেই জন্যই ভাড়াটে লোক লাগিয়ে পথকুকুরদের বিষাক্ত ইনজেকশন দিয়ে খুন করার নির্দেশ দেয় শ্যামাপেট ও আরেপাল্লি পঞ্চায়েত। অভিযুক্তদের বিরুদ্ধে পশু নিষ্ঠুরতা প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের