নিজস্ব প্রতিনিধি , লখনউ - নোরা ফাতেহি নামটা বলিউডে অজানা নয়। তার স্লিম ফিগারে পাগল অনেকেই। এই স্লিম চেহারার জন্যই নাচে এতটা সক্রিয় নোরা। তবে কেউ ভাবতেও পারেননি বলিউড অভিনেত্রীর জন্য কোনো সংসারে তুমুল অশান্তি হবে স্বামী স্ত্রীর মধ্যে। অশান্তির জল এতটাই গড়িয়েছে যে অভিনেত্রীর মত হুবহু চেহারা দাবি করে গর্ভপাতের ওষুধ খাওয়ানো হয় স্ত্রীকে। শুধু তাই নয়, ঘণ্টার পর ঘণ্টা স্ত্রীকে অত্যাচারও করা হয়।
সূত্রের খবর ঘটনাটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের। গত ৬ই মার্চ সানু ও শিবমের দেখাশোনা করে বিয়ে হয়। বিয়েতে সানুর পরিবার প্রায় ৭৭ লক্ষ টাকা খরচ করে। এমনকি পণ হিসেবে ১৬ লক্ষ টাকার সোনার গয়না সহ ২৪ লক্ষ টাকার স্করপিও গাড়ি, নগদ ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছে বরের পরিবারকে। তবে বিয়ের পরেই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হন সানু। যা কোনদিন ভাবতেও পারেননি তিনি। স্বামীর সঙ্গে বাইরে বেরোতে দিতেন না শাশুড়ি। সারাদিন বাড়ির কাজেই তাঁকে ব্যস্ত রাখতেন। এমনকী স্বামীর সঙ্গে বাড়িতেও সময় কাটাতে দেওয়া হত না তাকে।
স্বামী আজব দাবি তুলে স্ত্রীকে লাগাতার অত্যাচার করেন। নোরা ফাতেহির মত ছিপছিপে শরীরের দাবি করেন স্ত্রীর কাছে। বলেন, যেভাবেই হোক অভিনেত্রীর মত শরীর বানাতে হবে। সেই উদ্দেশ্যে স্ত্রীকে জোর করে শরীর চর্চা করাতেন। ঘণ্টার পর ঘন্টা তাকে শরীর চর্চা করানো হয় বলে অভিযোগ করেন স্ত্রী। তাকে শরীরচর্চা না করলেও, খাবার খেতেও দিতেন না স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা।
শুধুমাত্র শরীরচর্চা নয়, সরু কোমর সহ ছিপছিপে চেহারার জন্য গর্ভপাত করান শ্বশুরবাড়ির সদস্যরা। গৃহবধূকে না জানিয়েই ভ্রুণ নষ্ট করার ওষুধ খাইয়ে দেন তারা। এমন কিছু খাবারও তাকে খাওয়ানো হয় যার জেরে তার গর্ভপাত হয়। গর্ভবতী হওয়ার পরেও দিনে তিন ঘণ্টা করে শরীরচর্চা করতে জোর করতেন স্বামী। এই নির্মম অত্যাচারের কথা স্বপ্নেও ভাবতে পারেননি সানু।
একটি সরকারি স্কুলে ফিফিক্য়াল এডুকেশন নিয়ে শিক্ষকতা করেন শিবম। বাড়ির ছোটখাটো বিষয়ে স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। পরিবারের সামনেই স্ত্রীকে মারধর মারধর করা হত। গত ১৮ই জুন শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যান সানু। ৯ই জুলাই গর্ভপাত হয় তার। গত ১৪ই আগস্ট শিবম ও তার পরিবারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন সানু। পাশাপাশি ইচ্ছাকৃতভাবে গর্ভপাত, পণের অভিযোগ দায়ের করেছেন তিনি।
সানু বলেছেন , "আমি ফর্সা ও লম্বা হওয়া সত্ত্বেও শরীর নিয়ে প্রায়ই খোঁটা দিতেন স্বামী সহ তার পরিবার। একাধিকবার বডি শেমিং করা হয়েছে। মহিলাদের অশ্লীল ভিডিও, ছবি দেখতেন শিবম। ইউটিউব ও ইনস্টাগ্রামে অশ্লীল ভিডিও দেখেই কাটাতেন। আমার চেয়ে অন্য মেয়েদের প্রতি অনেক বেশি আকৃষ্ট ছিলেন তিনি। মাহি নামের এক তরুণীর সঙ্গে খোশ গল্প করতেও দেখেছিলাম। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই, কষিয়ে থাপ্পড় মারে। এমনকী ননদ আমায় গর্ভপাতের জন্য ওষুধ খাইয়ে দেয়।"
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের