নিজস্ব প্রতিনিধি , মুম্বই - নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হেরেছে ভারত। প্রথমবার ভারতের মাটিতে সিরিজ জিতল নিউজিল্যান্ড। গোটা সিরিজে একাধিক আলোচ্য বিষয় রয়েছে ভারতীয় দলে। হারের জন্য নয়, জয় পেলেও এই দিকগুলি ভীষণই নজর কেড়েছে। হারের পর দুই ক্রিকেটারকে ঘরোয়া টুর্নামেন্টে খেলার নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
সূত্রের খবর , কোহলির ছন্দ ছাড়া বাকি দলের প্রদর্শন নিয়ে ভীষণই চিন্তায় বিসিসিআই। ওয়ান ডে-তে এখনও অবধি সিরিজ জেতাতে পারেনি শুভমন গিল। অন্যদিকে , দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই ছন্দহীন রবীন্দ্র জাদেজা। এই দুই তারকার উন্নতির উদ্দেশ্যে তাদের ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিল ভারতীয় বোর্ড। রঞ্জি ট্রফিতে খেলতে পারেন তারা।
আগামী ২২শে জানুয়ারি থেকে রঞ্জি ট্রফিতে মুখোমুখি হবে পাঞ্জাব বনাম সৌরাষ্ট্র। অর্থাৎ, দুই তারকা একে অপরের বিরুদ্ধে খেলবেন। চলতি মরশুমে সৌরাষ্ট্রের হয়ে একটি মাত্র ম্যাচ খেলেন জাদেজা। এই মরশুমে এখনও অবধি রঞ্জি খেলতে দেখা যায়নি গিলকে। উল্লেখ্য , ভারতের বিশ্বকাপ দলে নেই শুভমন , জাদেজা। তবে ৫০ ওভারের বিশ্বকাপের কথা মাথায় রেখেই দুই তারকাকে তৈরি রাখতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের