নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - অসমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে দুর্ভোগ এখনও কাটেনি। রাজ্যের ৫টি জেলা এখনও বন্যার কবলে। ৫.২৪ লক্ষেরও বেশি মানুষ জলবন্দি হয়ে রয়েছেন। আরও ২ জনের মৃত্যুর খবর মিলেছে। তাতে চলতি বছরের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে জোরকদমে চলছে উদ্ধার ও ত্রাণকাজ।
রবিবার চরাইদেউ জেলা থেকে ২ জনের মৃত্যুর খবর সামনে আসে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই জেলাই। সেখানে প্রায় ১.৯ লক্ষ মানুষ এখনও দুর্ভোগে দিন কাটাচ্ছেন। চরাইদেউ ছাড়াও বন্যার প্রভাব রয়েছে গোলাঘাট, জোরহাট, নগাঁও ও শিবসাগরে। ৪টি জেলায় চালু রয়েছে ৩৫৪টি ত্রাণশিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্র। সেখানে আশ্রয় নিয়েছেন ৩৭ হাজার ৭২৪ জন বাস্তুচ্যুত মানুষ। সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে।
ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকায়। বন্যার জেরে নদীবাঁধ, রাস্তা, সেতু-সহ নানা পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে চাল-সহ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। চিকিৎসকদের দলও সক্রিয় রয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। প্রয়োজন হলে আকাশপথে জরুরি সামগ্রী পাঠানো হচ্ছে। আবহাওয়া ও নদীর জলস্তরের উপরও কড়া নজর রাখা হচ্ছে। প্রশাসনের দাবি, ধাপে ধাপে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার কাজ চলছে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য, বন্যার সময় নিরাপত্তার স্বার্থে বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। এখন প্রতিটি এলাকায় নিরাপত্তা পরীক্ষা করা হচ্ছে। তারপর ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ ফেরানো হচ্ছে। শিবসাগর, জোরহাট, চরাইদেউ, ধুবড়ি, বোঙ্গাইগাঁও-সহ একাধিক জেলায় এই কাজ চলছে।
মুখ্যমন্ত্রী বলেন, 'অসম ধীরে ধীরে বন্যার ধাক্কা সামলে উঠছে। দ্রুত জরুরি পরিষেবা স্বাভাবিক করাই আমাদের লক্ষ্য। প্রতিটি ক্ষতিগ্রস্ত এলাকাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। বন্যা-পরবর্তী পুনর্বাসনের কাজ দ্রুত শুরু হবে। ক্ষতিগ্রস্ত স্কুল, রাস্তা, সেতু ও অন্যান্য পরিকাঠামোও পর্যায়ক্রমে মেরামত করা হবে। প্রয়োজনে নতুন করে পুনর্নির্মাণও করা হবে'।
এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা
ছাত্র আন্দোলনের প্রশংসা, মোদি সরকারের ভূমিকাতেও আস্থা
ইস্তফার পর প্রথম সংসদে বিজেপির উষ্ণ অভ্যর্থনা, জয়রাম রমেশের মন্তব্যের পাল্টা আক্রমণ প্রাক্তন শিক্ষামন্ত্রীর
রাজঘাটে গান্ধিকে শ্রদ্ধা, শিক্ষা সংস্কার ও শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে ফের সরব সমাজকর্মী
রাজ্যের প্রশাসনিক জরুরির জন্যই হচ্ছে না বৈঠক
ই২০ পেট্রল বিতর্কে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ, এবার সমাজমাধ্যম সংস্থাগুলির বিরুদ্ধে আইনি পথে কেন্দ্রীয় মন্ত্রী
মঙ্গলবার বঙ্গভবনে বৈঠকে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী
সংসদে তুমুল হইচইয়ের মধ্যেই বিল পেশ, বিরোধীদের প্রতিবাদ, বিজেপির সংবর্ধনায় নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রী
মদ্যপ স্বামীর হামলায় প্রাণ গেল ৮ মাসের গর্ভবতীর, পাঁচ বছরের ছেলের বয়ানেই গ্রেফতার অভিযুক্ত
নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স ঘোষণা
রবিবার থেকে পরিষ্কার করা হচ্ছে যন্তর মন্তর
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও
শনিবার শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত হয়েছে
ইস্তফার পর দিল্লিতে হাই-ভোল্টেজ বৈঠক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের