নিজস্ব প্রতিনিধি , দিল্লি - রাজধানী দিল্লিতে ফের চলন্ত বাসে ঘটল গণধর্ষণ। স্লিপার বাসের ভিতরে বাসচালক ও কন্ডাক্টর মিলে মহিলাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল। ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুনরায় প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ মে রাতে ওই স্লিপার বাসে এই পাশবিক অপরাধ ঘটে। নির্যাতিতা মহিলা বিবাহিত ও তার ৩ সন্তান রয়েছে। ঘটনার পরই তিনি পুলিশের দ্বারস্থ হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ দ্রুত মামলা রুজু করে তদন্তে নামে। ইতিমধ্যেই মহিলার বয়ান রেকর্ড করা হয়েছে। পাশাপাশি তার মেডিক্যাল পরীক্ষাও সম্পন্ন হয়েছে।
তদন্তে প্রকাশ, অভিযুক্ত চালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করার পাশাপাশি অপরাধে ব্যবহৃত বাসটিও বাজেয়াপ্ত করা হয়েছে। বাসের ভিতর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ উদ্ধার করেছেন তদন্তকারীরা, যা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ফরেনসিক ও মেডিক্যাল রিপোর্ট এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন আধিকারিকরা।
দিল্লি পুলিশের এক আধিকারিক জানান, 'ঘটনার সময় বাসটি কোন রুটে চলছিল, সেখানে অন্য যাত্রী উপস্থিত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বাসের গতিপথ ও সঠিক সময় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে নির্যাতিতা মহিলা বা অভিযুক্তদের পরিচয় এখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি। দ্রুত এই ঘটনার চার্জশিট পেশ করা হবে'।
নির্যাতিতা মহিলার এক আত্মীয় জানান, ‘এই ঘটনা আমাদের পরিবারকে স্তব্ধ করে দিয়েছে। বাসের মতো গণপরিবহনেও যদি মহিলারা নিরাপদ না থাকেন, তবে তারা কোথায় যাবেন? আমরা অভিযুক্তদের কঠোরতম শাস্তি চাই। সরকার ও প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, যেন দ্রুত বিচার সম্পন্ন করে অপরাধীদের ফাঁসি দেওয়া হয়’।
ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে বিতর্ক তুঙ্গে, নতুন গাড়ি বা পুরো টাকা ফেরতের নির্দেশ আদালতের
ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আদিবাসীদের অভিনব বিক্ষোভ, উন্নয়ন বনাম উচ্ছেদ বিতর্কে নতুন করে চড়ছে পারদ
জগন্নাথদেবের রথে আরোহনের সময় হুড়োহুড়ি, আহতদের দ্রুত হাসপাতালে পাঠাল প্রশাসন
গগনযান-সহ গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত বিজ্ঞানীদের পদত্যাগে নতুন বিধিনিষেধ, উদ্বেগ বাড়াচ্ছে দক্ষ জনবলের ঘাটতি
ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে
ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
গত বছরের পদদলিত হওয়ার ঘটনার পর বাড়তি সতর্কতা প্রশাসনের, নজরদারিতে ড্রোন থেকে ৫০০ সিসিটিভি
নতুন ওয়েবসাইট রেলওয়ান অ্যাপে দ্রুত বুকিং
মহাসমারহে শুরু জগন্নাথ দেবের রথযাত্রা
একাধিক ফ্ল্যাট, জমি, বাংলো ও বিপুল সোনা-রুপোর হদিস, গ্রেফতার প্রাক্তন মুখ্য ইঞ্জিনিয়ার
কুডনকুলমের ১৯ হাজার স্পর্শকাতর তথ্য ফাঁস! সাইবার হামলায় প্রশ্নের মুখে পরমাণু কেন্দ্রের নিরাপত্তা
হরমুজ পেরিয়ে নিরাপদে থাকার কথা জানিয়েছিলেন, ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন পুণের যুবক
মর্গে ভুল দেহ শনাক্ত, শেষকৃত্যের প্রস্তুতির মাঝেই সামনে এল অবিশ্বাস্য সত্য
তল্লাশি অভিযানে উদ্ধার পিকা মেশিন গানের গোলাবারুদ, জোরদার করা হল গোটা এলাকার নজরদারি
জমি নিয়ে বিবাদের জেরে হামলার অভিযোগ, গুরুতর আহত ক্ষেতমজুর
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...