নিজস্ব প্রতিনিধি , উত্তরপ্রদেশ - ধর্ষণের চেষ্টা করায় নির্যাতককে পিটিয়ে খুন। ফের উত্তাল যোগীরাজ্য। সম্মান বাঁচাতে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাকে। খবর ছড়াতেই প্রশ্নের মুখে যোগী আদিত্যনাথের প্রশাসন।
সূত্রের খবর , ঘটনাটি উত্তরপ্রদেশের বান্দা জেলার মুরওয়াল গ্রামের। ঘরে ঢুকে ১৮ বছরের তরুণীকে ধর্ষণের চেষ্টা করেছিলেন ৫০ বছর বয়সী সুখরাজ প্রজাপতি। নিজেকে বাঁচাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে খুন করেন তরুণী। বৃহস্পতিবার বিকেল ৩.৩০ টে নাগাদ একটি বাড়ি থেকে নির্যাতকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তরুণীকে গ্রেফতার করা হয়।
মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়। রিপোর্টে দেখা গেছে নিহতের মাথায় একাধিকবার ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশি জেরায় তরুণী নিজের দোষ স্বীকার করেন। কুঠার দিয়ে ব্যক্তিকে আঘাত করেন বলে জানিয়েছেন ওই তরুণী। শুক্রবার অভিযুক্তকে আদালতে তোলা হবে। এরপর আরও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে ফের হেফাজতে রাখার দাবি জানাবে পুলিশ।
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের