নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ওটিটিতে মুক্তি পেয়েছে সইফ আলি খান অভিনীত কর্তব্য। সইফ আলি খান অভিনীত এই মুভির প্রচার অনুষ্ঠানে মজার মুহূর্তের এক ঝলক ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তা নিয়েই শুরু হয়েছে শোরগোল। নেটিজেনদের মনে সেই নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

কর্তব্য মুভির প্রচারে গিয়ে সইফ আলি খানকে দেখা যায় নিজের ছবিতে প্রণাম করতে। আর তা নিয়ে শুরু হয়েছে শোরগোল। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের প্রশ্ন সইফ আলি খান নিজের ছবিকে কেন প্রণাম করছেন। আবার অনেকে বলেছেন ভাইরাল হওয়ার জন্যই এইসব পরিকল্পনা করে করেছেন সইফ আলি খান।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওর প্রসঙ্গে সইফ আলি খান বলেন এটা কোনও পরিকল্পনা নয়। আর আমি নিজের ছবিকে প্রণাম করছিলাম না। আমি পোস্টারটাকে গোটা টিমের পরিশ্রম এবং সিনেমাটার প্রতিনিধি হিসাবে ভেবেছি। প্রণামের মতো করেছিলাম ঠিকই কিন্তু শুভেচ্ছা জানাতে চেয়েছিলাম।

সমাজমাধ্যমে তেমন সক্রিয় নন অভিনেতা। সমাজমাধ্যমে নিজের কোনও পেজও নেই তার। তবে তাকে নিয়ে তৈরি করা প্রতিটা মিম তিনি দেখেন। অভিনেতার কথায় দারুণ লাগে। আমার মনে হয় ওগুলো মজার ছলে গ্রহণ করাই উচিত। দর্শক আমাকে প্রবল সমর্থন করেন।
ভিড়ের মধ্যে রাঘবকে শেহনাজের হাত ধরে তাকে নিরাপদে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে দেখা যায়
প্রিয় দলকে ঘিরে অভিনেত্রীর নতুন পোস্ট
মঙ্গলবার রাতে মুম্বইয়ের বান্দ্রায় একেবারেই অন্য মেজাজে দেখা গেল অভিনেত্রী
বাংলা গানের জগতের পরিচিত নাম অন্বেষা দত্তগুপ্ত।
টলিউডের জনপ্রিয় দম্পতি শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকার জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন।
দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
গত বছর মে মাস থেকে মুম্বইয়ে থাকছেন অভিনেত্রী মিশমি দাস
এক সাক্ষাৎকারে আমির খান স্পষ্ট জানান , গৌরি হিন্দু নন
বিতর্কিত মন্তব্য ঘিরে সমাজমাধ্যমে তীব্র সমালোচনা
প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই যুবক
তসলিমার ফিরে আসায় আবেগপ্রবণ বার্তা দিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়
নিট পরীক্ষার অনিয়মের প্রতিবাদে অনড় সোনম ওয়াংচুক
উত্তরপ্রদেশের রাজ্যপালের বক্তব্য ঘিরে নতুন করে শুরু মতবিরোধ
বন্ধুর পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ অনুজ সচদেবার
পোশাক নিয়ে মন্তব্যে সীমা মানার বার্তা অভিনেত্রীর
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...