নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুজোয় মুক্তির অপেক্ষায় থাকা দেব পরিচালিত 'দেশু ৭' এর শ্যুটিং এখন জোরকদমে চলছে। ছবির প্রথম লুক পোস্টারেই ধ্বংসস্তূপ, বন্দুক সহ রক্তমাখা শুভশ্রীর উপস্থিতি ইঙ্গিত দিয়েছিল, এটি শুধু প্রেমের গল্প নয়। এবার শ্যুটিং সেটের নতুন কিছু ছবি ভাইরাল হতেই স্পষ্ট হয়েছে ছবির গল্পে, রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।

ভাইরাল হওয়া শ্যুটিং স্টিলগুলি নলবনে তোলা বলে জানা গেছে। সেখানে একটি খোলা জিপে ফুলের সাজে দেখা যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তার গলায় মালা, পরনে হালকা রঙের শাড়ি সহ সাধারণ সাজ। একই গাড়িতে ছিলেন অনির্বাণ ভট্টাচার্যও। জিপে একটি রাজনৈতিক দলের পতাকা লাগানো ছিল, যা ছবির রাজনৈতিক আবহ আরও স্পষ্ট করে তুলেছে।
শ্যুটিং চলাকালীন পরিচালক দেবকে শুভশ্রী ও অনির্বাণকে শট বুঝিয়ে দিতে দেখা যায়। সূত্রের দাবি, ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম ডা. শুভস্মিতা চৌধুরী। তিনি সীমান্তপুর নামের একটি গ্রাম থেকে নির্বাচনে প্রার্থী হন। অন্যদিকে, অনির্বাণও একজন রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করছেন বলে খবর। যদিও এই চরিত্রগুলি নিয়ে এখনও নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে অগস্টের মধ্যেই 'দেশু ৭'এর শ্যুটিং শেষ হবে। এরপর দুর্গাপুজোয় ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। উল্লেখযোগ্যভাবে, ছবির প্রিমিয়ারের অগ্রিম টিকিট মুক্তির অনেক আগেই বিক্রি শুরু হয়েছিল সহ অল্প সময়ের মধ্যেই হাউসফুল হয়ে যায়। দেব ও শুভশ্রীর দীর্ঘদিন পর একসঙ্গে বড় পর্দায় ফেরা ঘিরে দর্শকদের আগ্রহও এখন তুঙ্গে।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের