68ced7e1b3650_WhatsApp Image 2025-09-20 at 10.05.19 PM
সেপ্টেম্বর ২১, ২০২৫ দুপুর ১০:৫২ IST

নদিয়ার পলাশীপাড়ায় ক্ষতবিক্ষত দেহ উদ্ধার , তীব্র চাঞ্চল্য গোটা এলাকায়

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় নদিয়ার পলাশীপাড়া থানার ঝাউর ফুলতলা এলাকায়। শনিবার সকালে গাছ পালায় ঘেরা একটি স্থান থেকে উদ্ধার হয় ওই মৃতদেহ টি। খুন নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ , তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্রের খবর , শনিবার সকালে নদিয়ার পলাশীপাড়া থানার ঝাউর ফুলতলা এলাকায় এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর মণ্ডল। বয়স ৪৫। ঘটনার পর দেহটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে। পাশাপাশি খুনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পলাশীপাড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , জাহাঙ্গীর মণ্ডল মূলত দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এলাকার বাসিন্দা ছিলেন। প্রায় দশ বছর আগে পলাশীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এসে বাড়ি তৈরি করে পাকাপাকি ভাবে বসবাস শুরু করেন। হকারির কাজ করতেন তিনি। বর্তমানে তার স্ত্রী দিল্লিতে দুই মেয়ে সহ এক ছেলেকে নিয়ে থাকেন। বড় মেয়ে রুমা ঘোষের সঙ্গে পলাশীপাড়াতেই থাকতেন জাহাঙ্গীর। এরপর শুক্রবার রাতে জাহাঙ্গীর মণ্ডল গান শুনতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরিবার খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

শনিবার সকালে ঝাউর ঝুলতলা এলাকার একটি গাছপালা ঘেরা জায়গায় স্থানীয় বাসিন্দারা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির রক্তাক্ত সহ ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় পলাশীপাড়া থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর মৃত ব্যক্তির ছবি নিয়ে খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে রুমা ঘোষ এসে দেহটি তার বাবা জাহাঙ্গীর মণ্ডলের বলে শনাক্ত করেন। মেয়ের দাবি , তার বাবার মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে , যা থেকেই স্পষ্ট যে তাকে খুন করা হয়েছে।

রুমা ঘোষ বলেন , “বাবার সঙ্গে কারোর কোনও শত্রুতা ছিল না। মাথায় যে রকম গভীর আঘাতের চিহ্ন রয়েছে তা দেখে নিশ্চিতভাবে বলা যায় , তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমার বাবা নিজে থেকে মরে যায়নি , তাকে খুন করা হয়েছে। আমি দোষীদের কড়া শাস্তি চাই।”

আরও পড়ুন

৫ বছরেও কাটেনি দুর্ভোগ! খানাখন্দে বেহাল হাসনাবাদ-নোয়াপাড়া রাস্তা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
আগস্ট ২৫, ২০২৬

৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা

মহিলার ভাতার টাকা পেলেন পুরুষ! মুর্শিদাবাদে ‘পুরুষ অন্নপূর্ণা’ সামজাদ, ৩ হাজার ফেরাতে হাজির প্রশাসনের দরজায়
আগস্ট ২৫, ২০২৬

টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ

'প্রশাসনের কাছে বারবার গিয়েও সমস্যার সমাধান হচ্ছে না', ত্রিশূল-তীর-ধনুক হাতে সন্দেশখালিতে আদিবাসীদের হুঙ্কার
আগস্ট ২৫, ২০২৬

প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের

'বাজারে কোনও পণ্যের অযৌক্তিক দাম বৃদ্ধি করা যাবে না'! মুখ্যমন্ত্রীর নির্দেশে কাঁচরাপাড়ার দোকানে দোকানে পুলিশি নজরদারি
আগস্ট ২৫, ২০২৬

বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ

 

জন্মের আগেই ড্রেনে ঠাঁই ! ব্যারাকপুরে উদ্ধার পাঁচ মাসের শিশুর ভ্রূণ
আগস্ট ২৫, ২০২৬

তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে

অন্নপূর্ণা ভান্ডারে নাম নেই যোগ্যদের! সুবিধা পেতে শিলিগুড়ি পুরনিগমে বিক্ষোভ মহিলা সমিতির
আগস্ট ২৫, ২০২৬

যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল

এবার ডিম থেরাপি শাহজাহান-ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে, তাঁর সঙ্গীকে কান ধরে ওঠবোস! উত্তপ্ত বসিরহাট
আগস্ট ২৫, ২০২৬

বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ

বই-খাতা ছেড়ে এবার ‘স্মার্ট’ ক্লাস! জগদ্দলের স্কুলে আধুনিক শিক্ষার বড় উদ্যোগ বিধায়কের
আগস্ট ২৫, ২০২৬

স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস

অনুমতি নেই, তবু শৌচাগারে টাকা আদায়! বর্ধমান মেডিকেলে কার ‘দখলে’ টয়লেট, উঠছে প্রশ্ন
আগস্ট ২৫, ২০২৬

শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন

চিনির দাম বাড়ছে কেন ? শ্যামনগরের বাজারে দোকানে দোকানে হানা , আধিকারিকের বার্তা , নজরে রাখছি
আগস্ট ২৫, ২০২৬

দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের

বিষ্ণুপুরে জলের বোতলেই অ্যাসিডের ভয়! ডাকাতির ছক ভেস্তে চম্পট, পিছু নিতেই চিকিৎসকের ছেলেকে লক্ষ্য করে গুলি
আগস্ট ২৫, ২০২৬

২৬ হাজার চাকরি বাতিলের পর নতুন নিয়োগ কোথায়! ফের শীর্ষ আদালতে যোগ্যরা
আগস্ট ২৫, ২০২৬

চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন

ভারতীয় হয়েও ‘পরাধীন’! কাঁটাতারের ওপারে ২১ বছর ধরে বন্দি ২৪ পরিবার
আগস্ট ২৫, ২০২৬

কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’

হেলমেট ছাড়া মদের দোকানে ঢুকলেই ‘নো মদ’! পশ্চিম বর্ধমানে প্রশাসনের কড়া ফতোয়া
আগস্ট ২৫, ২০২৬

দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

‘কাটমানি নেবে কে, রাস্তা বানাবে কে?’ কাজ ঘিরে বিজেপির দুই গোষ্ঠীর ‘রাস্তার লড়াই’, গ্রামবাসীর তাড়ায় এলাকা ছাড়ল দুই পক্ষ
আগস্ট ২৫, ২০২৬

রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের