নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নিখোঁজ মানসিক ভারসাম্যহীন এক যুবক। ছোট থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন শৈলেশ বৈরাগ্য। একাধিক সমস্যার সম্মুখীন হন তিনি। শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তবে আর ফেরেননি। তল্লাশি চালাতে গিয়ে নদীর ধার থেকে জামাপ্যান্ট সহ জুতো পাওয়া গেলেও খোঁজ মেলেনি যুবকের। ঘটনায় হাহাকার পরিবারে। যুবকের খোঁজ চালাতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি নদীয়ার পলাশীপাড়া থানার সহায়বনগর গ্রাম পঞ্চায়েতের অভয়নগর এলাকার। শনিবার রাতে নিজের ঘর থেকে হঠাৎ বেরিয়ে আর ফেরেননি। যুবকের বয়স ২৭।যুবকের কোন সন্ধান না পেয়ে পলাশীপাড়া থানায় গিয়ে মিসিং ডায়েরি করেন পরিবারের সদস্যরা। স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। স্থানীয় ডুবুরি নামিয়ে প্রাথমিকভাবে তল্লাশি চালানো হয়। তবে এখনও কোনো খোঁজ মেলেনি যুবকের।
যুবকের মা জানিয়েছেন "গতকাল রাত পৌনে দশটার সময় বাবা ওকে খাবার দিতে গিয়ে দেখে বাথরুমে স্নানে গেছে। স্নান করতে ওর অনেক সময় লাগে। বাথরুমে চিৎকার চেঁচামেচি করে। তারপর স্নান করে বেরোয়। কালকে আমার স্বামী খাবার দিতে গিয়েও একই অবস্থা শোনেন। এরপর নিচে নেমে এসে উলঙ্গ অবস্থায়।বাবাকে গালিগালাজ করা শুরু করে।"
নিখোঁজ যুবকের মা আরও জানিয়েছেন , "আমার কাছ থেকে জামাপ্যান্ট চাওয়ায় আমি দিয়ে দি। অন্যদিন তাড়াতাড়ি না পড়লেও সেদিন পরে নিয়ে টাকা চায় দোকান যাবে বলে। এরপর ওর কাকা বলে দোকান বন্ধ। কিছুক্ষণ নিচে ঝামেলা করে ওপরে চলে যায়। ওপরে গিয়েও চিৎকার করে কিছুক্ষণ বাদে থেকে যায়। এরপর ওর কাকা খোঁজ করলে দেখে ঘরে নেই। কখন যে বেরোলো কিছুই বুজতে পারছিনা। অনেক খোঁজ করা হচ্ছে। তবে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ এখনও তল্লাশি চালাচ্ছে।"
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের