নিজস্ব প্রতিনিধি , মুম্বই - নায়ক হিসেবে গত এক বছরে সেইভাবে নজর কাড়তে পারেননি সালমান খান। একাধিক ছবি ফ্লপ। তবে ভাইজানের স্টারডম নিয়ে কেউই কোনো প্রশ্ন তোলেননি। এবার নতুন অধ্যায় রচনা করতে চলেছেন সালমান খান। পরিচালনায় হাতেখড়ি হতে পারে ভাইজানের। তাও আবার নিজেরই ছবির ফ্র্যাঞ্চাইজি থেকে।
ফিল্মি কেরিয়ারে ঘুরে দাঁড়াতে চাইছেন ভাইজান। দবং ছবির পরিচালক অভিনব কাশ্যপের সঙ্গে মনোমালিন্যের জেরে ছবির ফ্র্যাঞ্চাইজির দায়ভার এসে ওঠে আরবাজ খান ও প্রভু দেবার ওপর। আরবাজ খান সম্প্রতি ঘোষণা করেছেন , দবং ৪ আসতে চলেছে। চিত্রনাট্যও প্রস্তুত। ছবির বেশকিছু কাজও এগিয়েছে। তবে পরিচালকের আসনে কে বসবেন এখনও ঠিক হয়নি। সেখানেই পরিচালনার দায়িত্বে থাকতে পারেন ভাইজান।
২০২৬ সালে শুরু হবে এই ছবির শুটিং। সম্প্রতি খান পরিবারকে ভীষণই বাজেভাবে কটাক্ষ করেছেন পরিচালক অভিনব কাশ্যপ। দবংয়ের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে সালমানের প্রশংসার বিরুদ্ধে উল্টে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেন অভিনব। তার দাবি , শুটিং সেটে সমস্তটাই হত সালমানের কথা অনুযায়ী। এমনকি তাকে গুণ্ডা বলেও অভিহিত করেছেন অভিনব। এমতাবস্থায় সেই পরিচালকের বদলে নাকি কাজের দায়ভার সামলাবেন সালমান।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের