নিজস্ব প্রতিনিধি, হরিয়ানা - শ্রীনগরে সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-এ-মহম্মদের সমর্থনে পোস্টার লাগানোর অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে এক কাশ্মীরের ডাক্তারকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বয়ানের ভিত্তিতে দিল্লির কাছে হরিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার করা হল বিপুল পরিমাণ বিস্ফোরক।
সূত্রের খবর, ধৃতের নাম ডাঃ আদিল আহমেদ রাথের। তাঁর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মুজাহিল শাকিল নামে অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজের আরেক ডাক্তারের হরিয়ানার বাড়িতে তল্লাশি চালায় জম্মু ও কাশ্মীর পুলিশের একটি দল। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ৩০০ কেজি আরডিএক্স, একটি একে-৪৭ রাইফেল সহ প্রচুর গোলাবারুদ।
পুলিশ সূত্রে খবর, ডাঃ আদিল আহমেদ রাথেরের বিরুদ্ধে অস্ত্র আইন এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনে অভিযোগ রয়েছে। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “এই অভিযানের মূল লক্ষ্য সন্ত্রাসবাদীদের সহায়তা করে এমন পরিকাঠামো নষ্ট করা। এর মধ্যে রয়েছে সক্রিয় সন্ত্রাসবাদীদের এবং তাদের আন্তঃসীমান্ত হ্যান্ডলারদের লজিস্টিক, আর্থিক এবং আদর্শগত সহায়তা প্রদান করে এমন নেটওয়ার্কগুলি ধ্বংস করা।“
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের