নিজস্ব প্রতিনিধি , উত্তরপ্রদেশ - নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল গ্রহশিক্ষকের বিরুদ্ধে। ভয় দেখিয়ে ছাত্রীকে একমাস ধরে ধর্ষণ করে ওই শিক্ষক। ঘটনা প্রকাশ্যে আসতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের কানপুরে। ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুঙ্গে যোগীরাজ্যে।
সূত্রের খবর , অভিযুক্তের নাম দেবেন্দ্র প্যাটেল। তার বয়স ২৭ বছর। কানপুরের কিদওয়াই নগরে কোচিং সেন্টার রয়েছে অভিযুক্তের। ১৫ বছর বয়সী ওই নাবালিকা কানপুরের কিদওয়াই নগরের একটি স্কুলের দশম শ্রেণির পড়ুয়া। দেবেন্দ্রর কোচিং সেন্টারে পড়তে যেত সে। একদিন হঠাৎই পড়তে যেতে না চাওয়ায় পরিবার সবটা জিজ্ঞেস করলে কান্নাকাটি শুরু করে। অনেক কষ্ট সত্যিটা সামনে আনে নাবালিকা। গত একমাস ধরে তাকে ধর্ষণ করে বলে জানিয়েছে সে।
নাবালিকা জানায় , খুনের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করা হত। ঘটনা জানতেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। সবটা জানানো হয় পুলিশকে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঠিক তদন্ত হবে বলে আশ্বাস পুলিশের।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের