নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নাবালিকা বিবাহের বিরোধিতা করায় জন্মদাতাকেই মারধরের অভিযোগ উঠল সন্তানের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঠাকুরনগর এলাকায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে স্থানীয় মহলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিমুলপুর বৈদ্যবাড়ি এলাকার বাসিন্দা অর্ক মণ্ডল (২২)। সম্প্রতি পরিবারের অজান্তে ১৫ বছরের এক কিশোরীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রবল আপত্তি জানান আত্মীয়স্বজনেরা। অভিযুক্তের পিতা অসীম কুমার মণ্ডল, তাঁর স্ত্রী ছেলেকে বোঝানোর চেষ্টা করেন। আইনগত, সমাজের সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করেন।

পরিবারের দাবি, সেই কথায় কর্ণপাত না করে ক্ষিপ্ত হয়ে ওঠে ওই যুবক। এরপর নিজের বাবা-মাকেই মারধর করে। এর জেরে গুরুতর আহত হন দু'জনেই। সেই অবস্থায় থানায় গিয়ে সন্তানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযোগের ভিত্তিতে পুলিশ অর্ক মণ্ডলকে আটক করে।
ঘটনা প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানান, 'অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পাশাপাশি নাবালিকা বিবাহের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সবকিছু বুঝেশুনে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে'।
১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের
মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের বহুলচর্চিত ওষুধ-কাণ্ডে বড় অগ্রগতি
বর্তমানে NIA হেফাজতে রাখা হয়েছে শওকত মোল্লাকে
তোলাবাজি, ভাঙচুর ও লুটপাটের মামলায় আদালতে পেশ করা হয় তৃণমূল নেতাকে
বিএসএফের তৎপরতায় ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে জোরদার নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা
শওকত মোল্লাকে ফেরার ঘোষণা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার
নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দের বিরুদ্ধে সরাসরি সুর চড়িয়েছেন অর্জুন সিং
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...