নিজস্ব প্রতিনিধি, মুম্বই – একবছর আগে চুম্বন কাণ্ডে জড়িয়েছিলেন বিখ্যাত গায়ক উদিত নারায়ণ। এবার তাঁর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন প্রথম স্ত্রী রঞ্জনা নারায়ণ ঝা। অভিযোগ, তাঁকে না জানিয়ে তাঁর জরায়ু অপসারণ করা হয়েছিল। গায়কের দুই দাদা সঞ্জয় কুমার ঝা, ললিল নারায়ণ ঝা এবং দ্বিতীয় স্ত্রী দীপা নারায়ণ ঝা-এর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেন রঞ্জনা।
১৯৮৪ সালের ডিসেম্বরে উদিতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রঞ্জনা। ১৯৮৫ সালেই তাঁকে রেখে মুম্বইতে চলে যান উদিত নারায়ণ। চুপিসারে সেখানে দীপাকে বিয়ে করেন গায়ক। রঞ্জনার দাবি, স্বামীর দ্বিতীয় বিয়ের খবর মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছিলেন তিনি। অভিযোগ, ১৯৯৬ সালে চিকিৎসার অজুহাতে দিল্লির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে উপস্থিত ছিলেন উদিত, তাঁর দুই ভাই সঞ্জয় কুমার ঝা, ললিত নারায়ণ ঝা এবং তাঁর দ্বিতীয় স্ত্রী দীপা নারায়ণ। তখনই তাঁর জরায়ু বাদ দেওয়া হয়।
রঞ্জনার দাবি, “আমি ক্রমাগত অসুস্থ হয়ে পড়ি। বহুবার উদিতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু ও কোনও গুরুত্ব দেয় না। ২০০৬ সালে যখন মুম্বইতে গিয়েছিলাম, তখন উদিত এবং ওর বর্তমান স্ত্রী দীপা আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি। আমার ওপর নির্যাতনও চালানো হয় সেসময়ে। এরপর নেপালে শ্বশুরবাড়িতে গেলেও আমাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। উদিত বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এগিয়ে আসেনি। শেষমেশ আমি পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হলাম।“ ১০ ফেব্রুয়ারি বিহারের সুপল জেলার মহিলা থানায় উদিত নারায়ণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রঞ্জনা নারায়ণ ঝা।
হিমাচল প্রদেশের মন্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ কঙ্গনা রানাউত সম্প্রতি যোধপুরের একটি গণেশ মন্দিরে পুজো দেন
যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল
সমালোচকদের একাংশের মতে সিনেমাটি বলিউড অভিনেতা সলমন খানের কৃষ্ণসার হরিণ হত্যার মামলার ঘটনাপ্রহ থেকে অনুপ্রাণিত
মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন অর্জুন কাপুর
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি কৃত্রিম ক্যাফের সেট নির্মাণ করা হয়েছিল
একেবারে ভিন্ন আঙ্গিকে ধরা দিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অভিনেত্রী পরিণীতি চোপড়া তাঁর শারীরিক পরিবর্তন ও ওজন কমানোর যাত্রা নিয়ে কথা বলতে গিয়ে এমন এক মন্তব্যের অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা শুনে অবাক হয়েছেন অনুরাগীরা
২০২০ সালের হাথরস কাণ্ড নিয়ে তৈরি হয়েছে ক্রাইম-ড্রামা সিরিজ ‘হাথরস’
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রণীত হান্সের বিতর্কিত মন্তব্য ঘিরে তোলপাড় নেটদুনিয়া
কঠিন সময়ে ছেলেকে আগলে রেখে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা
বলিউডের প্লেব্যাকের জন্য কখনও চেষ্টা করেননি ইমন চক্রবর্তী
এক সাক্ষাৎকারে জাহ্নবী জানান, শ্রীদেবী বেঁচে থাকলে তিনি অনেক বিষয়ে পরামর্শ পেতেন। বিশেষ করে ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় কিছু অস্বস্তিকর পরিস্থিতি বা ভুল সিদ্ধান্ত এড়ানো সম্ভব হতো বলে মনে করেন অভিনেত্রী।
এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনার পর তাঁর বাংলা উচ্চারণ ও ভাষা ব্যবহারের প্রশংসা করেন কুমার শানু। গায়কের কথায়, শুভেন্দুর বাংলা ভাষা অত্যন্ত সুন্দর এবং শ্রুতিমধুর।
দেব বলেন,"সময় বদলায়, সত্যি বদলায় না।" এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তাঁর মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেত্রীদের জন্য সুযোগ অনেক সময় কমে যায়, কিন্তু পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে সেই বাধা ততটা দেখা যায় না।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...