নিজস্ব প্রতিনিধি , ঢাকা - ওপার বাংলায় হিন্দু অত্যাচারের মাঝেই বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় কেকেআরসহ তার মালিক শাহরুখ খানের ওপর চটে ছিল হিন্দু সমাজ। এই চূড়ান্ত ডামাডোলের মাঝেই মুস্তাফিজুরকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। বোর্ডের নির্দেশ অনুযায়ী তাকে ছেড়েও দেয় কলকাতা নাইট রাইডার্স। এরপরই ভারতকে পাল্টা চাপ দিল বাংলাদেশ। ভারতে বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নিয়েছে তারা।
বাংলাদেশের অন্তর্বতী সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। শুধু তাই নয় , সেদেশে আইপিএল সম্প্রচারের ভাবনা থেকেও পিছিয়ে আসছে তারা। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন , "ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি, বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও যেখানে ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।"
ভারতের বদলে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি। আসিফ নজরুল বলেন , "বাংলাদেশ বোর্ডকে বলেছি, তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে, বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় করার অনুরোধ জানানোর নির্দেশও আমি দিয়েছি।"
আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে নজরুল লিখেছেন, "আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়। আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও দেশের অবমাননা মেনে নিব না।"
উল্লেখ্য , শনিবার সকালে ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ শইকিয়া বলেন, "সাম্প্রতিক ঘটনাবলীর ওপর ভিত্তি করে বিসিসিআই আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি কেকেআরকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। কেকেআর পরিবর্ত ক্রিকেটার নিতে চেয়ে আবেদন করলে বোর্ড অবশ্যই তাদের অনুমতি দেবে।"
কোন বোলারকে খেলতে ভয়? বৈভবের চার শব্দেই চমকে ক্রিকেটমহল
কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ভারতের দুরন্ত সাফল্য
চ্যাম্পিয়ন হওয়ার সুফল আরসিবির! ব্র্যান্ড ভ্যালুতে শীর্ষে বিরাটদের দল পিছিয়ে পড়ল চেন্নাই
মোহনবাগান দিবসে শুভেচ্ছা শুভেন্দুর
প্রীতি ও প্রিয়া সেমিফাইনালে, অন্তত ব্রোঞ্জ নিশ্চিত দুই ভারতীয় বক্সারের
১০ হাজার মিটারে প্রথম ভারতীয় হিসেবে পদক গুলবীরের, ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জিতলেন হরজিন্দর কৌর
দেশ-বিদেশে প্রতিযোগিতার খরচ সামলাতে হিমশিম খাচ্ছিল পরিবার, পাশে দাঁড়াল রাজ্য সরকার
দু'বছর বয়সে পোলিওয় হারান একটি পা, ৩৪ বছর বয়সে শুরু খেলাধুলা
একসময় বাবার গলায় উঠেছিল পদক, রেকর্ড গড়েও অল্পের জন্য হাতছাড়া হল সোনা
একসময় ছিলেন ভক্ত! এবার নিজের আইডল মনিকা বাত্রাকেই হারিয়ে আলোচনার কেন্দ্রে ১৬ বছরের বাঙালি টেবিল টেনিস তারকা
পঞ্চম দিনে ভারতের সেরা সাফল্য, শর্মিলার সোনার সঙ্গে এল চারটি রুপো ও একটি ব্রোঞ্জ
৫৩ কেজি বিভাগে দুরন্ত লড়াইয়ের পর রুপো জিতলেন জ্ঞানেশ্বরী যাদব, ভারোত্তোলনেই ভারতের পদকের সংখ্যা বেড়ে হল ৫
ফিটনেস পরীক্ষার শর্তে দলে জশপ্রীত বুমরাহ, চোট কাটিয়ে ফিরলেন রবীন্দ্র জাদেজা
জিম্বাবোয়ে সফরে সর্বাধিক রান, সেরার পুরস্কার জিতে ভবিষ্যতের বার্তা দিলেন ভারতীয় বিস্ময়বালক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের