নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বপ্ন, জেদ আর কঠোর পরিশ্রম থাকলে অসম্ভবও সম্ভব। সেই কথাই যেন আরও একবার প্রমাণ করলেন বাংলার ১৬ বছরের টেবিল টেনিস প্রতিভা সিন্ড্রেলা দাস। যাঁর সঙ্গে একসময় শুধু একটি ছবি তোলার জন্য অপেক্ষা করতে হত, সেই মনিকা বাত্রাকেই এবার হারিয়ে নজির গড়লেন তিনি। আলটিমেট টেবিল টেনিসের মঞ্চে এই জয়ে ভারতীয় টেবিল টেনিসে নতুন তারকার উত্থানের ইঙ্গিত মিলেছে।
সিন্ড্রেলার এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। ২০২৫ সালের বাটারফ্লাই UTT নিলামে মাত্র ১৫ বছর বয়সে নাম তুলেছিলেন তিনি। কিন্তু কোনও দলই তাঁকে নেয়নি। সেই হতাশাকেই শক্তিতে বদলে ফেলেন এই বাঙালি কিশোরী। আরও বেশি অনুশীলন শুরু করেন। দিন-রাত পরিশ্রম করে নিজের খেলাকে নতুন উচ্চতায় নিয়ে যান। এরপর এক বছরের মধ্যেই বদলে যায় সবকিছু। দিব্যাংশী ভৌমিকের সঙ্গে জুটি বেঁধে ITTF অনূর্ধ্ব-১৭ ডাবলসে বিশ্বচ্যাম্পিয়ন হন।
সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপেও রানার্স-আপ হন। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ২০২৬ এশিয়ান গেমসের ভারতীয় দলে জায়গা পান। এরপর ২০২৬ সালের UTT নিলামে তাঁকে দলে নিতে একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। শেষ পর্যন্ত ডেম্পো গোয়া চ্যালেঞ্জার্স তাঁকে দলে নেয়। জুলাইয়ে Ultimate Table Tennis-এর সপ্তম মরশুমে নিজের আইডল মনিকা বাত্রার মুখোমুখি হন সিন্ড্রেলা। ম্যাচে ৩-০ গেমে হারিয়ে দেন ভারতীয় তারকা মনিকাকে।
তাঁর এই জয়েই ৮-৭ ব্যবধানে স্মরণীয় জয় পায় ডেম্পো গোয়া চ্যালেঞ্জার্স। একসময় যাঁকে অনুসরণ করতেন, আজ তাঁকেই হারিয়ে নিজের স্বপ্নপূরণ করলেন বাংলার এই তরুণ প্রতিভা। একই সঙ্গে প্রমাণ করলেন, প্রত্যাখ্যান কখনও পথের শেষ নয়। সেটাই হতে পারে বড় সাফল্যের শুরু। খুব অল্প বয়সেই দেশের আগামী প্রজন্মের টেবিল টেনিস খেলোয়াড়দের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠেছেন তিনি।
সিন্ড্রেলা দাস বলেন, 'মনিকা দি সবসময়ই আমার অনুপ্রেরণা ছিলেন। একসময় তাঁর সঙ্গে শুধু ছবি তোলার স্বপ্ন দেখতাম। আজ তাঁর বিরুদ্ধে জিততে পেরে খুব ভালো লাগছে। এই সাফল্য আমাকে আরও কঠোর পরিশ্রম করার অনুপ্রেরণা দেবে'।
দেশ-বিদেশে প্রতিযোগিতার খরচ সামলাতে হিমশিম খাচ্ছিল পরিবার, পাশে দাঁড়াল রাজ্য সরকার
দু'বছর বয়সে পোলিওয় হারান একটি পা, ৩৪ বছর বয়সে শুরু খেলাধুলা
একসময় বাবার গলায় উঠেছিল পদক, রেকর্ড গড়েও অল্পের জন্য হাতছাড়া হল সোনা
পঞ্চম দিনে ভারতের সেরা সাফল্য, শর্মিলার সোনার সঙ্গে এল চারটি রুপো ও একটি ব্রোঞ্জ
৫৩ কেজি বিভাগে দুরন্ত লড়াইয়ের পর রুপো জিতলেন জ্ঞানেশ্বরী যাদব, ভারোত্তোলনেই ভারতের পদকের সংখ্যা বেড়ে হল ৫
ফিটনেস পরীক্ষার শর্তে দলে জশপ্রীত বুমরাহ, চোট কাটিয়ে ফিরলেন রবীন্দ্র জাদেজা
জিম্বাবোয়ে সফরে সর্বাধিক রান, সেরার পুরস্কার জিতে ভবিষ্যতের বার্তা দিলেন ভারতীয় বিস্ময়বালক
ভিনেশের যন্ত্রণা যেন না ফেরে! কমনওয়েলথে সোনার হ্যাটট্রিক মীরাবাঈর
পাকিস্তানি প্রতিদ্বন্দ্বীকে ৫-০ ব্যবধানে হারিয়ে শেষ আটে ভারতীয় বক্সার
হার্দিককে ঘিরে বড় জল্পনা! মুম্বই-চেন্নাই ট্রেডে সরগরম IPL
ভারতের বিশাল ক্রিকেট বাজারে নজর অজি বোর্ডের
বিশ্বকাপের পর ভবিষ্যৎ ঘিরে বাড়ছিল জল্পনা, সেই আবহেই সামনে এল আর্জেন্টিনা অধিনায়ককে নিয়ে নতুন খবর
ফিফার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ঘিরে অনলাইন পিটিশন, বিশ্বকাপ শেষেও থামছে না আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক
ভোজিনহার পরিবারকে চমকে দিলেন মেসি! বিশ্বকাপের পর সামনে এল এলএম১০-এর মানবিক মুখ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের