বৈভবের জন্য জিম্বাবোয়ে সফরে সুযোগ মেলেনি। নিজের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা মন্তব্য সঞ্জুর
নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই ওঠানামার মধ্যে রয়েছেন সঞ্জু স্যামসন। আয়ারল্যান্ড সিরিজে খেললেও জিম্বাবোয়ে সফরের দলে জায়গা হয়নি তাঁর। এরপরই নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন এই ভারতীয় ক্রিকেটার। তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।
আয়ারল্যান্ড সিরিজের সব ম্যাচেই খেলেছিলেন সঞ্জু। ইংল্যান্ড সফরেও দুটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন। কিন্তু জিম্বাবোয়ে সফরের দলে তাঁর নাম ছিল না। পরিবর্তে সুযোগ দেওয়া হয় ১৫ বছরের বৈভব সূর্যবংশীকে। দলে জায়গা না পাওয়ার পরই স্পষ্ট ভাষায় জানান, ভারতীয় ক্রিকেটের 'ইঁদুর দৌড়ে' তিনি আর থাকতে চান না। সম্প্রচারকারী একটি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জু বলেন, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন নিজের মতো খেলবেন। কারও কথায় ব্যাটিংয়ের ধরন বদলাবেন না। তবে বোর্ড বা দলের বিরুদ্ধে তিনি নন। সুযোগ পেলে দেশের হয়ে খেলবেন। দলের জন্য নিজের সেরাটা দেবেন।
একই সঙ্গে জানান, একসময় ভেবেছিলেন ২০২৬ সালের বিশ্বকাপের ১৫ জনের দলেও সুযোগ পাবেন না। পরে সুযোগ পেয়ে ফাইনাল-সহ শেষ তিন ম্যাচে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। বিশ্বকাপের সেরা ক্রিকেটারের পুরস্কারও জেতেন। তারপরও বৈভবকে জায়গা দিতে গিয়ে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। সেই সিদ্ধান্তে তাঁর অভিমান তৈরি হয়েছে। নিজের ক্রিকেটজীবনে বিরাট কোহলির ভূমিকার কথাও তুলে ধরেন সঞ্জু। ভারতের একটি শিবিরে জিম করার সময় কোহলির কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন তিনি। কোহলি তাঁকে খাদ্যাভ্যাস, ফিটনেস ও শরীরের যত্ন নেওয়ার বিষয়ে বিস্তারিত পরামর্শ দেন। নিয়ম মেনে চললে আরও ১০ বছর খেলতে পারবেন বলেও জানিয়েছিলেন। প্রায় দেড় বছর সেই নিয়ম অনুসরণ করেছিলেন সঞ্জু। পরে আর তা ধরে রাখতে পারেননি।
সঞ্জু স্যামসন বলেন, 'আমি বুঝতে পেরেছি, ভারতীয় ক্রিকেটে সব সময় একটা ইঁদুর দৌড় চলে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ঠিক করেছিলাম, এই দৌড়ে শামিল হব না। ঈশ্বরের কৃপায় অনেক সাফল্য পেয়েছি। এখন ৩১ বছর বয়স। আর কয়েক বছর খেলার সুযোগ আছে। তাই নিজের মতো খেলতে চাই। কারও কথা শুনে ব্যাটিং বদলাব না। সুযোগ পেলে দেশের হয়ে খেলব। উপভোগ করব। দলকে সাহায্য করব। যদি সুযোগ পাই, খেলব। কেউ আমার কৃতিত্ব কেড়ে নিতে পারবে না'।
দেশ-বিদেশে প্রতিযোগিতার খরচ সামলাতে হিমশিম খাচ্ছিল পরিবার, পাশে দাঁড়াল রাজ্য সরকার
দু'বছর বয়সে পোলিওয় হারান একটি পা, ৩৪ বছর বয়সে শুরু খেলাধুলা
একসময় বাবার গলায় উঠেছিল পদক, রেকর্ড গড়েও অল্পের জন্য হাতছাড়া হল সোনা
একসময় ছিলেন ভক্ত! এবার নিজের আইডল মনিকা বাত্রাকেই হারিয়ে আলোচনার কেন্দ্রে ১৬ বছরের বাঙালি টেবিল টেনিস তারকা
পঞ্চম দিনে ভারতের সেরা সাফল্য, শর্মিলার সোনার সঙ্গে এল চারটি রুপো ও একটি ব্রোঞ্জ
৫৩ কেজি বিভাগে দুরন্ত লড়াইয়ের পর রুপো জিতলেন জ্ঞানেশ্বরী যাদব, ভারোত্তোলনেই ভারতের পদকের সংখ্যা বেড়ে হল ৫
ফিটনেস পরীক্ষার শর্তে দলে জশপ্রীত বুমরাহ, চোট কাটিয়ে ফিরলেন রবীন্দ্র জাদেজা
জিম্বাবোয়ে সফরে সর্বাধিক রান, সেরার পুরস্কার জিতে ভবিষ্যতের বার্তা দিলেন ভারতীয় বিস্ময়বালক
ভিনেশের যন্ত্রণা যেন না ফেরে! কমনওয়েলথে সোনার হ্যাটট্রিক মীরাবাঈর
পাকিস্তানি প্রতিদ্বন্দ্বীকে ৫-০ ব্যবধানে হারিয়ে শেষ আটে ভারতীয় বক্সার
হার্দিককে ঘিরে বড় জল্পনা! মুম্বই-চেন্নাই ট্রেডে সরগরম IPL
ভারতের বিশাল ক্রিকেট বাজারে নজর অজি বোর্ডের
বিশ্বকাপের পর ভবিষ্যৎ ঘিরে বাড়ছিল জল্পনা, সেই আবহেই সামনে এল আর্জেন্টিনা অধিনায়ককে নিয়ে নতুন খবর
ফিফার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ঘিরে অনলাইন পিটিশন, বিশ্বকাপ শেষেও থামছে না আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক
ভোজিনহার পরিবারকে চমকে দিলেন মেসি! বিশ্বকাপের পর সামনে এল এলএম১০-এর মানবিক মুখ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের