নিজস্ব প্রতিনিধি , লন্ডন - কমনওয়েলথ গেমসে ভারতের অন্যতম সেরা সাফল্য এনে দিলেন শর্মিলা ধনকড়। মহিলাদের এফ-৫৭ শটপুটে সোনা জিতলেন তিনি। উজ্জ্বল করলেন দেশের মুখ। হরিয়ানার এই প্যারা অ্যাথলিটের জীবন সংগ্রামে ভরা। একের পর এক বাধা টপকে পৌঁছেছেন শিখরে। তাই তাঁর সাফল্য আজ অনুপ্রেরণার প্রতীক।
গ্লাসগোয় মহিলাদের এফ-৫৭ শটপুটে নামেন ৪০ বছরের শর্মিলা। ৯.৮১ মিটার দূরে শট ছোড়েন। তাতেই জিতে নেন সোনার পদক। মাত্র দু'বছর বয়সে পোলিওয় বাঁ পা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ছোটবেলা থেকেই লড়াই শুরু। বাবা ছিলেন চাষি। মা চোখে ভালো দেখতে পেতেন না। অল্প বয়সেই বিয়ে হয়েছিল তাঁর। পরে দুই সন্তানের মা8 হন। কিন্তু প্রথম সংসারে সুখ ছিল না। নিয়মিত গার্হস্থ হিংসার শিকার হন। শেষ পর্যন্ত সেই বাড়ি ছেড়ে ফিরে আসেন বাবার কাছে।
পরে দ্বিতীয়বার বিয়ে করেন অজিত সিংকে। তাঁর উৎসাহেই বদলে যায় জীবন। ৩৪ বছর বয়সে শুরু হয় প্যারা অ্যাথলেটিক্সের পথচলা। যে বয়সে অনেকেই অবসর ভাবেন, সেই সময়ই নতুন লড়াই শুরু করেন শর্মিলা। আগে কখনও খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন না। ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন। এর আগে ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল। এশিয়ান প্যারা গেমসেও সাফল্য আসেনি। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সেও হতাশ হতে হয়েছিল। তবে এবার গ্লাসগোয় সব আক্ষেপ মুছে দেন। জিতে নেন বহু প্রতীক্ষিত সোনা। ২০ বছর পর কমনওয়েলথ প্যারা গেমসে ভারতের ঝুলিতে ফের সোনার পদকও তুলে দেন।
শর্মিলা ধনকড় বলেন, 'এমনও হয়েছে, রাত ১১টা থেকে ভোর ৩টে পর্যন্ত আগের স্বামী আমাকে মারধর করেছিল। তারপর বাড়ি থেকে বের করে দেয়। আমি আর সেখানে ফিরিনি। আগে কখনও খেলাধুলা করিনি। শারীরিক প্রতিবন্ধকতার জন্য দৌড়াতেও পারতাম না। তখন আমার বয়স ছিল ৩৪ বছর। যখন অনেকে কেরিয়ার শেষ করেন, আমি তখন শুরু করি। আমার দ্বিতীয় স্বামী খেলাধুলার জন্য আমাকে উৎসাহ দিয়েছিলেন। খেলাই আমাকে নতুন জীবন দিয়েছে। আজ আমার মায়ের স্বপ্ন পূরণ হয়েছে। এবার নিজের জন্য একটি বাড়ি কিনতে চাই'।
দেশ-বিদেশে প্রতিযোগিতার খরচ সামলাতে হিমশিম খাচ্ছিল পরিবার, পাশে দাঁড়াল রাজ্য সরকার
একসময় বাবার গলায় উঠেছিল পদক, রেকর্ড গড়েও অল্পের জন্য হাতছাড়া হল সোনা
একসময় ছিলেন ভক্ত! এবার নিজের আইডল মনিকা বাত্রাকেই হারিয়ে আলোচনার কেন্দ্রে ১৬ বছরের বাঙালি টেবিল টেনিস তারকা
পঞ্চম দিনে ভারতের সেরা সাফল্য, শর্মিলার সোনার সঙ্গে এল চারটি রুপো ও একটি ব্রোঞ্জ
৫৩ কেজি বিভাগে দুরন্ত লড়াইয়ের পর রুপো জিতলেন জ্ঞানেশ্বরী যাদব, ভারোত্তোলনেই ভারতের পদকের সংখ্যা বেড়ে হল ৫
ফিটনেস পরীক্ষার শর্তে দলে জশপ্রীত বুমরাহ, চোট কাটিয়ে ফিরলেন রবীন্দ্র জাদেজা
জিম্বাবোয়ে সফরে সর্বাধিক রান, সেরার পুরস্কার জিতে ভবিষ্যতের বার্তা দিলেন ভারতীয় বিস্ময়বালক
ভিনেশের যন্ত্রণা যেন না ফেরে! কমনওয়েলথে সোনার হ্যাটট্রিক মীরাবাঈর
পাকিস্তানি প্রতিদ্বন্দ্বীকে ৫-০ ব্যবধানে হারিয়ে শেষ আটে ভারতীয় বক্সার
হার্দিককে ঘিরে বড় জল্পনা! মুম্বই-চেন্নাই ট্রেডে সরগরম IPL
ভারতের বিশাল ক্রিকেট বাজারে নজর অজি বোর্ডের
বিশ্বকাপের পর ভবিষ্যৎ ঘিরে বাড়ছিল জল্পনা, সেই আবহেই সামনে এল আর্জেন্টিনা অধিনায়ককে নিয়ে নতুন খবর
ফিফার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ঘিরে অনলাইন পিটিশন, বিশ্বকাপ শেষেও থামছে না আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক
ভোজিনহার পরিবারকে চমকে দিলেন মেসি! বিশ্বকাপের পর সামনে এল এলএম১০-এর মানবিক মুখ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের