নিজস্ব প্রতিনিধি , মুম্বই - শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল BCCI। আগামী মাসে গল ও কলম্বোয় অনুষ্ঠিত হতে চলা এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড প্রকাশ করেছে বোর্ড। ICC বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষীণ আশা ধরে রাখতে শুভমান গিলদের কাছে এই সিরিজ জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগামী ১৫ আগস্ট গলে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ আগস্ট থেকে কলম্বোয়। মঙ্গলবার সকালে স্কোয়াড ঘোষণার আগে ক্রিকেটমহলের নজর ছিল জশপ্রীত বুমরাহর দিকেই। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে বাঁ হাঁটুর চোটের কারণে তাঁকে খেলানো হয়নি। বর্তমানে তাঁর পুনর্বাসন প্রক্রিয়া চলছে বলে BCCI সূত্রে খবর। বোর্ডের মতে, সিরিজ শুরু হতে এখনও প্রায় তিন সপ্তাহ বাকি থাকায় সুস্থ হয়ে ওঠার জন্য যথেষ্ট সময় রয়েছে তাঁর হাতে। সেই কারণেই স্কোয়াডে রাখা হয়েছে ভারতীয় পেসারকে। তবে মাঠে নামার আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। একই শর্ত রয়েছে সাই সুদর্শনের ক্ষেত্রেও।
অন্যদিকে, চোট কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলার পর থেকেই তিনি দলের বাইরে ছিলেন। শ্রীলঙ্কার স্পিন-সহায়ক উইকেটে তাঁর অভিজ্ঞতা ভারতের বড় অস্ত্র হতে পারে বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। এদিকে, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রথমবার জাতীয় দলে জায়গা পেয়েছেন মধ্যপ্রদেশের বাঁহাতি স্পিনার সারাংশ জৈন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩১ উইকেট নেওয়ার পুরস্কার মিলল তাঁর। তবে চোটের জন্য নীতীশ কুমার রেড্ডি ও হর্ষিত রানা এই সফরের দলে সুযোগ পাননি। সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে ভারতীয় দল।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টেস্ট দলে রয়েছেন অধিনায়ক শুভমান গিল, সহ-অধিনায়ক কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ ও ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), সাই সুদর্শন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, গুর্নুর ব্রার, দেবদত্ত পাড়িক্কল ও সারাংশ জৈন। তবে বুমরাহ ও সাই সুদর্শনের দলে থাকা নির্ভর করছে তাঁদের ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপর।
দেশ-বিদেশে প্রতিযোগিতার খরচ সামলাতে হিমশিম খাচ্ছিল পরিবার, পাশে দাঁড়াল রাজ্য সরকার
দু'বছর বয়সে পোলিওয় হারান একটি পা, ৩৪ বছর বয়সে শুরু খেলাধুলা
একসময় বাবার গলায় উঠেছিল পদক, রেকর্ড গড়েও অল্পের জন্য হাতছাড়া হল সোনা
একসময় ছিলেন ভক্ত! এবার নিজের আইডল মনিকা বাত্রাকেই হারিয়ে আলোচনার কেন্দ্রে ১৬ বছরের বাঙালি টেবিল টেনিস তারকা
পঞ্চম দিনে ভারতের সেরা সাফল্য, শর্মিলার সোনার সঙ্গে এল চারটি রুপো ও একটি ব্রোঞ্জ
৫৩ কেজি বিভাগে দুরন্ত লড়াইয়ের পর রুপো জিতলেন জ্ঞানেশ্বরী যাদব, ভারোত্তোলনেই ভারতের পদকের সংখ্যা বেড়ে হল ৫
জিম্বাবোয়ে সফরে সর্বাধিক রান, সেরার পুরস্কার জিতে ভবিষ্যতের বার্তা দিলেন ভারতীয় বিস্ময়বালক
ভিনেশের যন্ত্রণা যেন না ফেরে! কমনওয়েলথে সোনার হ্যাটট্রিক মীরাবাঈর
পাকিস্তানি প্রতিদ্বন্দ্বীকে ৫-০ ব্যবধানে হারিয়ে শেষ আটে ভারতীয় বক্সার
হার্দিককে ঘিরে বড় জল্পনা! মুম্বই-চেন্নাই ট্রেডে সরগরম IPL
ভারতের বিশাল ক্রিকেট বাজারে নজর অজি বোর্ডের
বিশ্বকাপের পর ভবিষ্যৎ ঘিরে বাড়ছিল জল্পনা, সেই আবহেই সামনে এল আর্জেন্টিনা অধিনায়ককে নিয়ে নতুন খবর
ফিফার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ঘিরে অনলাইন পিটিশন, বিশ্বকাপ শেষেও থামছে না আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক
ভোজিনহার পরিবারকে চমকে দিলেন মেসি! বিশ্বকাপের পর সামনে এল এলএম১০-এর মানবিক মুখ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের