নিজস্ব প্রতিনিধি , হুগলী - ওয়াকফ আইন ও OBC তালিকা নিয়ে অসন্তোষের জেরে সংখ্যালঘু সমাজে অস্বস্তি বাড়ছে। সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরের প্রতি সমর্থন জানিয়ে এবার সরব ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর আরও এক ‘হুমায়ুন’। একই সুরে ফুঁসছেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকিও। তার তীব্র অভিযোগ, 'পশ্চিমবঙ্গের মুসলমানদের মন ভেঙে গেছে। আমরা অন্ধভাবে বিশ্বাস করেছি তৃণমূল সরকারকে।'
বছরের পর বছর সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতা করেছিল তৃণমূল। এখন রাজ্য সরকার কেন্দ্রীয় ‘উমিদ’ পোর্টালে ওয়াকফ সম্পত্তির তালিকা আপলোডের নির্দেশ দিয়েছে। সেই সিদ্ধান্তেই ফুঁসে উঠেছেন মুসলিম সমাজের একাংশ। ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের পর এবার শাসক দলের বিরুদ্ধে ফুঁসে উঠলেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ' গিরগিটির কথা বলুন তাও ওদের কথা ভাববো কিন্তু রাজনীতির মানুষের কথা বলবেন না।'
মুখ্যমন্ত্রীকে নিশানা করে ত্বহা সিদ্দিকি বলেন, ' মুসলিমদের মন সম্পূর্ণ ভেঙে গেছে আসি ভাঙ্গা মন কিভাবে জোড়া লাগাবে সেটা মমতা বন্দোপাধ্যায় এখন ভাবুক। বাংলার যারা মুসলিম নেতা আছে তারা বলতে পারে না। ওনাদের কেন ভোট দেবো শুধু মন্ত্রী হয়ে অফিসে বসে থাকার জন্য।' তিনি আরও দাবি করেন, ' এই সরকারকে যারা ক্ষমতায় আনলো সংখ্যালঘুরা তাদের ডানা ছেটে দিয়ে বসিয়ে দিলো। বদলে সিপিএমের ‘হার্মাদ’দের দলে জায়গা করে দিচ্ছে।'
ত্বহা সিদ্দিকি আরও বলেন, 'শওকত মোল্লা এখন নওশাদের ছায়া দেখলেও ভয় পাচ্ছে। ভাঙ্গরে রক্তদান শিবিরে ৩০-৩৫ হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করেছে—মানুষ ক্ষুব্ধ। ভাঙ্গর-ক্যানিঙে যদি জয় চান মমতা বন্দ্যোপাধ্যায়, শওকতকে সরাতেই হবে।'
হুমায়ুন কবীর নিজের দল ঘোষণা ও মুসলিম ভোট ব্যাঙ্কে প্রভাব ফেলার কথা বলছেন কিন্তু ত্বহার অবস্থান আলাদা। তার সাফ মত, 'মসজিদ আলাদা, রাজনীতি আলাদা। কোনো নেতা শুধু মুসলমানদের হয়ে কথা বললে তিনি প্রকৃত মুসলিম নন যেমন কোনো নেতা শুধু হিন্দুদের হয়ে কথা বললে তিনি প্রকৃত হিন্দু নন। যারা মানুষের পক্ষে তারাই মানুষ।'
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের