নিজস্ব প্রতিনিধি , পাটনা - মুসলিম মহিলার হিজাব টেনে খুলে ফেলার অভিযোগে এবার আইনি বিপাকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। নীতিশ-সহ উত্তরপ্রদেশের মন্ত্রী সঞ্জয় নিশাদের বিরুদ্ধে কেসারবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সমাজবাদী পার্টির নেত্রী সুমাইয়া রানা তাদের বিরুদ্ধে FIR করেছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে , নবনিযুক্ত আয়ুষ ডাক্তারদের নিয়োগপত্র বিতরণী অনুষ্ঠানে এক মুসলিম মহিলার হিজাব ধরে টানছেন নীতিশ কুমার। ঘটনার জেরে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছে বিহারের মুখ্যমন্ত্রীকে। শুধু তাই নয় , রাজনৈতিক মহল থেকে শুরু করে নেটপাড়ার সকলেই ঘটনাটিকে ভীষণই অপমানজনক বলে উল্লেখ করেন। আইনজীবীদের সঙ্গে নিয়ে সুমাইয়া রানা অভিযোগ দায়ের করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ঘটনার পর উত্তরপ্রদেশের মন্ত্রী সঞ্জয় নিশাদের মন্তব্য ছিল, "একটা হিজাব খোলা নিয়ে এত বিতর্কের মানেই হয় না। তার হাত শুধু মুখ স্পর্শ করেছিল। অন্য কোথাও হাত দিলে কি হত?" নীতিশের কুকীর্তির পর সঞ্জয়ের এই কুরুচিকর মন্তব্যের জেরে তার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।
FIR দায়েরের পর সুমাইয়া রানা বলেন , "বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাকে একজন মহিলার হিজাব খুলে ফেলতে দেখা যাচ্ছে। সাংবিধানিক পদে অধিষ্ঠিত একজন ব্যক্তির এই আচরণ তার অন্যান্য কর্মীদের একই ধরণের কাজে জড়িত হতে উৎসাহিত করছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।"
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের