নিজস্ব প্রতিনিধি , মুম্বই - মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়েছে বিজয় থালাপতির ছবি জন নায়গন। অনিরুদ্ধ রবিচন্দের ডিরেকশনে ছবির একটি মাস সং ভীষণই ভাইরাল। ছবি মুক্তি না পেলেও গানটি লঞ্চ হয়েছে প্রায় একমাস আগে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় ছবির ক্লিপিংসগুলো অনালাইনে মুক্তি পাওয়া। এই নিয়ে বিরোধিতা করে ছবিকে ডাকাতির সঙ্গে তুলনা করলেন ফিল্ম ফেডারেশনের সভাপতি আর কে সেলভামানি। ।
গত ৯ই এপ্রিল বিভিন্ন প্ল্যাটফর্মে জন নায়গন-এর এইচডি ছবি ফাঁস হয়ে যায়। এরপর আগামী ১২ ই এপ্রিল অননুমোদিতভাবে অনলাইনে ফাঁসের ঘটনায় তামিলনাড়ু সাইবার ক্রাইম শাখা ছয়জনকে গ্রেফতার করেছে। এক কর্মকর্তা জানিয়েছেন , ভারতীয় ন্যায় সংহিতা , তথ্য প্রযুক্তি আইন , কপিরাইট আইন ও সিনেমাটোগ্রাফ আইনের প্রাসঙ্গিক ধারায় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এই প্রসঙ্গে সেলভামানি বলেন , "এটা একটা বিরাট বড় ডাকাতি। প্রায় ৫০০ কোটির ব্যাঙ্ক ডাকাতি।ফাঁসের বিষয়ে আমরা সম্পাদকের কাছে খোঁজ নিয়েছিলাম। তাঁরা বলেছেন, ডাবিংয়ের জন্য কপিগুলো কর্ণাটকে ও অডিও মিক্সিংয়ের জন্য হায়দ্রাবাদে পাঠানো হয়েছিল। কোথা থেকে এটি ফাঁস হয়েছে তা আমরা জানি না। সবথেকে বড় বিষয় চুরি করেও কোনো ভয় ভীতি ছাড়া মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।"
ফেডারেশন সভাপতি ক্ষোভের সুরে আরও বলেন , "যদি রিজার্ভ ব্যাঙ্ক থেকে ৫০০ কোটি টাকা চুরি হয় তাহলে সারা দেশে তোলপাড় হয়ে যাবে। কিন্তু এই চুরির ব্যাপারে জনগণ বা সরকার, কেউই কিছু জানে না। এভাবে কোনো হলিউড সিনেমার তথ্য ফাঁস হলে সঙ্গে সঙ্গে লোকজনকে গ্রেফতার করা হয়। কিন্তু যখন এটা কোনো ভারতীয় সিনেমার ক্ষেত্রে ঘটে, তখন কেউ প্রশ্নও তোলে না।"
এরপর সেলভামানি বলেন , "রাজ্য সরকারকে এখন আইপি অ্যাড্রেসগুলো খুঁজে বের করতে হবে। ইতোমধ্যেই অপরাধীদের ৩ বছরের কারাদণ্ড ও মোট নির্মাণ ব্যয়ের ৫% জরিমানা করার আইন রয়েছে। তবে কেন্দ্রীয় সরকারকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ৫০০ কোটি টাকার ৫% একজন প্রযোজকের কাছে কিছুই না। কিন্তু তাদের অবশ্যই শাস্তি দিতে হবে।"
উল্লেখ্য , কমল হাসান এই প্রসঙ্গে একটি পোস্ট করেছিলেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছিলেন , "এই ছবি সকলের জন্য একটি উৎসব হওয়ার কথা ছিল। টাকা প্রেক্ষাগৃহ থেকে পরিবেশকদের কাছে, তারপর প্রযোজকদের কাছ থেকে অবশেষে কর্মীদের কাছে যেত। যেমন হয়ে থাকে। সেই শৃঙ্খলটি এখন ভেঙে গেছে। এটি ছিল বছরের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্র। এভাবে এটি ফাঁস হয়ে যাবে ভাবাই যায় না।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের