নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ ঘিরে বড়সড় আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে বাংলায়। এই কারণে বৃহস্পতিবার তারকা শিল্পীদের নিয়ে বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হন টলিউডের একাধিক পরিচিত মুখ। তবে সেই তালিকায় দেবকে না দেখে শুরু হয়েছে নানা আলোচনা।

মুখ্যমন্ত্রী আয়োজিত বৈঠকে উপস্থিত হয়েছেন জিৎ, আবির চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়,রুদ্রনীল ঘোষ সহ একাধিক তারকা। উত্তমকুমারের জন্মশতবর্ষ কীভাবে আরও বড় পরিসরে পালন করা যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়। কাজের ব্যস্ততার কারণে ইন্ডাস্ট্রির অনেকেই অনুষ্ঠানে আসতে পারেননি বলে জানা যায়। তবে দেবের অনুপস্থিতি নিয়ে আলাদা করে প্রশ্ন ওঠে সংবাদমাধ্যমের সামনে।

দেব কেন আসেননি, সেই প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারেননি রুদ্রনীল ঘোষ। তার বক্তব্য, দেব হয়তো শুটিংয়ের কাজে ব্যস্ত থাকতে পারেন। এমনকি কলকাতার বাইরেও থাকতে পারেন। তবে সবাই একসঙ্গে উপস্থিত থাকলে আরও ভালো লাগত বলে জানান তিনি।উত্তমকুমারের জন্মশতবর্ষের মতো বড় আয়োজনে গোটা ইন্ডাস্ট্রির অংশগ্রহণই কাম্য বলে মনে করেন রুদ্রনীল।

বৈঠকে রুদ্রনীল আরও জানিয়েছেন , শিল্পীদের কোনও রাজনৈতিক বাধ্যবাধকতার মধ্যে রাখা হবে না। তার দাবি, অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কারও উপর চাপ তৈরি করা হবে না।উত্তমকুমারকে ঘিরে এই আয়োজন কোনও নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে না রেখে বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা, এমনকি বিদেশেও অনুষ্ঠান ছড়িয়ে দেওয়ার ভাবনা রয়েছে।

অন্যদিকে বৈঠক শেষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, উত্তমকুমার বাঙালির আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছেন। তার জন্মশতবর্ষ যেন শুধু একটি দিনের অনুষ্ঠান না হয়ে গোটা বছর ধরে পালিত হয়, সেই লক্ষ্যেই পরিকল্পনা করা হচ্ছে। শহর থেকে জেলার বিভিন্ন প্রান্তে মহানায়কের স্মরণে নানা কর্মসূচি নেওয়ার কথা ভাবা হচ্ছে।উত্তমকুমারের অসংখ্য ভক্তকে এই উদযাপনের সঙ্গে যুক্ত করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের