নিজস্ব প্রতিনিধি , মুম্বই - স্পিরিট- কালকি নিয়ে বিতর্ক কাটতে নে কাটতেই ফের বিতর্কে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কিছুদিন আগেই কালকির শুটিং থেকে বাদ পড়েছেন কাজের প্রতি দায়বদ্ধতার অভাবে। স্বামী রনবীর সিংয়ের নতুন বিজ্ঞাপনের জেরে দুবাইয়ে হিজাবে ধরা দিলেন অভিনেত্রী। এরপরই কটাক্ষের ঝড় বয়ে গেছে রনবীর পত্নীর ওপর।
সম্প্রতি আবু ধাবির প্রচারে এক বিজ্ঞাপনী ক্যাম্পেনে অংশ নিয়েছেন দীপিকা রনবীর। সেখানেই হিজাব পরে রয়েছেন দীপিকা। এই দেখে রীতিমত চটেছেন নেটপাড়ার বিরাট অংশ। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের ঐতিহ্য সহ ইসলামকে সম্মান জানিয়েই হিজাব পরেন দীপিকা। অন্যদিকে রণবীরের পরনে ছিল শেরওয়ানি। বিজ্ঞাপনে দু'জনেই আবুধাবির ইতিহাস, সংস্কৃতি সহ ঐতিহ্যেকে তুলে ধরেছেন। একদিকে যেমন রণবীর-দীপিকার রসায়নে মুগ্ধ অনেকেই , আবার একদিকে দীপিকাকে হিজাবে দেখে ট্রোল করছেন নেটজেনদের কেউ কেউ।
বর্তমান , অতীত মিলিয়েই বিদ্রুপের শিকার হয়েছেন দীপিকা। আসলে এর আগে মেয়ের নাম রেখেছিলেন মুসলিম ঘেঁষা। এরপর আবার এই হিজাব পরায় কটাক্ষের শিকার হয়েছেন। অনেকের মতেই , নিজের দেশের সংস্কৃতির হয়ে এতটা উদার হননি অভিনেত্রী। বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে।
অনেকেই আবার দীপিকার দায়িত্ব সহ মূল্যবোধের প্রশংসা করেছেন। শুধু তাই নয় অভিনেত্রীর বৈচিত্র্যও মন ছুঁয়ে গেছে সকলের। একজন দীপিকার মাই চয়েস ভিডিওর কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন , "এখন হিজাব পরে তিনি পর্যটনের প্রচার করছেন, তার নিজের 'চয়েস' স্ট্যান্ডের কী হয়েছে?"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের