নিউস ডেস্ক - পরিচালক অনীক দত্তর প্রয়াণের শোকের আবহ কাটতে না কাটতেই সায়নী চক্রবর্তীর আকস্মিক মৃত্যুর খবর স্তম্ভিত করেছিল বহু মানুষকে। কয়েক ঘণ্টা আগেও যিনি হাসিমুখে ভিডিও পোস্ট করেছিলেন, তার হঠাৎ এমন মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছিল অসংখ্য প্রশ্ন। পরে জানা যায়, মৃত্যুর আগে ব্যক্তিগত জীবনের এক গভীর মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সায়নী।

সায়নীর মৃত্যুর পর থেকে তার পরিবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। যদিও প্রিয়জনকে হারানোর শোক কখনও পুরোপুরি মুছে যায় না, তবুও নিজেদের সামলে নেওয়ার চেষ্টা করছেন মা মলি চক্রবর্তী এবং পরিবারের অন্য সদস্যরা। কিন্তু ঠিক সেই সময়েই নতুন এক ঘটনার মুখোমুখি হতে হয় তাদের।

সম্প্রতি একটি ভিডিও বার্তায় মলি চক্রবর্তী জানান, তার বড় মেয়ে সায়নীর নামে তৈরি করা হয়েছে একটি ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তিনি নিজে এখন খুব একটা ফোন ব্যবহার করেন না। তবে তার ছোট মেয়ে ফোন দেখার সময় হঠাৎই সায়নীর নাম ও ছবি ব্যবহার করা একটি অ্যাকাউন্ট থেকে লাইক ও নোটিফিকেশন দেখতে পান। মুহূর্তের জন্য বিষয়টি তাদের হতবাক করে দেয়।

পরে খোঁজ নিয়ে পরিবার বুঝতে পারে, কেউ একজন সায়নী চক্রবর্তীর পরিচয় ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট খুলেছে। শুধু অ্যাকাউন্ট তৈরি করাই নয়, সেই প্রোফাইল থেকে নিয়মিত মলি চক্রবর্তীর পোস্ট, ছবি ও ভিডিওতে প্রতিক্রিয়া জানানো হচ্ছে। এমন ঘটনায় মানসিকভাবে আরও ভেঙে পড়েছেন তারা, কারণ মেয়ের স্মৃতি এখনও প্রতিটি মুহূর্তে তাঁদের তাড়িয়ে বেড়ায়।

ভিডিয়োর শেষে আবেগঘন কণ্ঠে মলি চক্রবর্তী সকলের কাছে অনুরোধ জানান, সায়নীকে হারিয়ে তাদের পরিবার এমনিতেই গভীর শোকের মধ্যে রয়েছে। তাই মেয়ের নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে যেন আর কেউ তাদের কষ্ট না বাড়ান। হাতজোড় করে তিনি আবেদন করেন, এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত যন্ত্রণা ও অনুভূতির প্রতি সম্মান দেখানো হোক এবং পরিবারকে শান্তিতে থাকতে দেওয়া হোক।
মাত্র ২২ বছর বয়সেই তার জীবন থেমে যাওয়ায় স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন
অভিনেতা অক্ষয় কুমার মুম্বইয়ের ট্রাফিক এড়াতে প্রতিদিন হেলিকপ্টারে করে শুটিং সেটে যেতেন
ক্যামেরার সামনে হাসিমুখে অভিনয় করলেও পর্দার আড়ালে চলছিল কঠিন লড়াই
আমির খানের তৃতীয় বিয়ের গুঞ্জনের মাঝেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কিরণ রাও
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের কন্যা দুয়াকে সাধারণ পরিবেশে বড় করে তোলার চেষ্টা করছেন পরিবার
বিবাহবার্ষিকীর বিশেষ মুহূর্তে অনুরাগীদের জন্য বড় চমক দিলেন রাম চরণ ও উপাসনা কোনিডেলা
জন্মদিনের পরই অনুরাগীদের জন্য বড় ঘোষণা করলেন সুরকার প্রীতম চক্রবর্তী
মাত্র ৩০ বছর বয়সে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সঞ্চিতা উগলের অকালপ্রয়াণে শোকের ছায়া বিনোদন জগতে। তার মৃত্যুর পর সামনে আসা শেষ সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনুরাগীরা।
২৫ বছর পরেও ‘লাগান’ দর্শকদের কাছে সমান জনপ্রিয়
সম্প্রতি এক পটকাস্টে অভিনেতা নিজের সেই অভিজ্ঞতার কথা জানান
দীর্ঘদিনের দূরত্ব আর আইনি লড়াইয়ের পর আদালত চত্বরে ঘটল আবেগঘন মুহূর্ত
বিরিয়ানি বিতর্কের রেশ কাটতে না কাটতেই ভাইরাল হল স্ট্যান্ড-আপ কমেডিয়ান মধুর বিরিলের
রাজনৈতিক ডামাডোল কি কোনওভাবে প্রভাব ফেলেছে ধারাবাহিকটির সাফল্যে?
হতে পারে তিনি কোনও সিঁড়িতে পা দিয়েছেন , পরে তার মনে হয়েছে , যে জায়গায় পৌঁছানোর কথা ভেবেছিলেন , সেটি অন্য দিকে যাচ্ছে
হিমাচল প্রদেশের মন্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ কঙ্গনা রানাউত সম্প্রতি যোধপুরের একটি গণেশ মন্দিরে পুজো দেন
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...