নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা - মর্মান্তিক দুর্ঘটনা রাম জন্মভূমি অযোধ্যায়। বৃহস্পতিবার ভয়াবহ বিস্ফোরণে ধূলিসাৎ হয়ে গিয়েছে আস্ত একটি বাড়ি। মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। আহত আরও বেশ কয়েকজন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে অযোধ্যার পাগলাভারি গ্রামের একটি বাড়িতে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী, পুলিশ, উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে ৫ জনের মৃতদেহ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকারীরা আশঙ্কা করছেন ধ্বংসস্তূপের নীচে এখনও চাপা পড়ে রয়েছেন অনেকে। তাঁদের উদ্ধার করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল।
কীভাবে এত ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান, গ্যাস সিলিন্ডার থেকে হয়তো বিস্ফোরণ ঘটেছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উচ্চপদস্থ কর্তাদের ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আহতদের চিকিৎসা এবং উদ্ধারকাজ যথাযথভাবে করতেও নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিস্ফোরণের যথাযথ তদন্ত দাবি করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
কল্যাণ ব্যানার্জীকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
বাদল অধিবেশন থেকে পুরোপুরি সাসপেন্ড করা হল কল্যাণ ব্যানার্জীকে
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের