নিজস্ব প্রতিনিধি, ছত্তিশগড় - এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল ছত্তিশগড়। গণপতি বিসর্জনের শোভাযাত্রায় ভিড়কে পিষে দিয়ে চলে গেল এক বেপরোয়া গতির বোলেরো গাড়ি। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে এক মহিলা সহ ৩ জনের। আহত ২২। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সূত্রের খবর, দুর্ঘটনা ঘটে মঙ্গলবার রাত ১২টা নাগাদ যশপুর জেলায় বাগিচা চরাইদন্দ সড়কের উপর। গণপতি বিসর্জনের শোভাযাত্রায় ছিলেন কমপক্ষে ১৫০ জন। নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একটি বোলেরো গাড়ি। ৩ জনকে পিষে দিয়ে চলে যায় ওই গাড়ি। দুর্ঘটনার পর ব্যাপক মারধর করা হয় চালককে। গাড়িতে থাকা বাকিরা পালিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত ২২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান যশপুরের বিধায়ক রাইমনি ভগত। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জেলাশাসক রোহিত ব্যাস। মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা