নিজস্ব প্রতিনিধি, ভোপাল – অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। আচমকা তাঁর হট এয়ার বেলুনে আগুন লেগে যায়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়। কীভাবে এতবড়ো দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
সূত্রের খবর, শনিবার মধ্যপ্রদেশের মান্দাসৌরের গান্ধী সাগর ফরেস্ট রিট্রিটে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। সেখানে মন্দাসৌরের সাংসদ সুধীর গুপ্তার সঙ্গে হট এয়ার বেলুনে চড়ার কথা ছিল তাঁর। সেই অনুযায়ী বেলুনের বাক্সেটে ওঠেন তাঁরা। কিন্তু তীব্র বাতাসের (ঘণ্টায় ২০ কিমি) জন্য বেলুনটি উড়তে পারেনি। তারপরই দেখা যায়, বেলুনের নীচের অংশে আগুন ধরে গিয়েছে। তড়িঘড়ি পদক্ষেপ নেন নিরাপত্তারক্ষীরা।
সেখানে উপস্থিত কর্মীদের প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। জেলাশাসক অদিতি গর্গ জানিয়েছেন, “হট এয়ার বেলুনের নিরাপত্তা বা সুরক্ষা নিয়ে কোনও খামতি ছিল না। তবুও এমন দুর্ঘটনা ঘটে গেল। কি কারণে এমন ঘটল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।“ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
ঘটনায় হতাহতের সংখ্যা এখনও কিছু জানা যায়নি
ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন
বিল ব্যর্থতায় বিরোধীদের কাঠগড়ায় নরেন্দ্র মোদি
নারীশক্তি বিল নিয়ে বিরোধীদের তোপ মোদির
কেন্দ্রকে চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা গান্ধীর
সরকারি কর্মীদের ২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে
শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
অভিযুক্তকে গ্রেফতার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ
অভিষেককে ফোন করে ধন্যবাদ জানান রাহুল
দুই-তৃতীয়াংশ সমর্থন না পেয়ে লোকসভায় ধাক্কা
এই ইস্যুতে গত কয়েকমাস ধরেই বিপাকে রাহুল গান্ধী
ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছে নাসিক পুলিশ
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন
মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন