নিজস্ব প্রতিনিধি, ইম্ফল – শনিবার মণিপুর সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চূড়াচাঁদপুরের জনসভা থেকে হিংসা ভুলে শান্তির আহ্বান জানান প্রধানমন্ত্রী। তবে সে সবের থোরাই কেয়ার! মোদির সফর শেষ হতেই অশান্ত হয়ে উঠল মণিপুর। ঘেরাও করা হল থানা। প্রধানমন্ত্রীর সফরে আগে যেমন উত্তপ্ত হয়ে উঠেছিল, তেমন পরেও একই দৃশ্য।
সূত্রের খবর, চুড়াচাঁদপুরের পিস গ্রাউন্ডে মোদির সফর উপলক্ষ্যে লাগানো হয়েছিল ব্যানার ও কাটআউট। তা ছিঁড়ে ফেলার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এক ঊর্ধ্বতন পুলিশ কর্তার জানান, রবিবার বিকেলে চুরাচাঁদপুর থানায় হামলা চালানোর চেষ্টা করেছিল বিক্ষোভকারীরা। কর্তব্যরত কর্মীদের ওপর পাথর ছোঁড়ে উন্মত্ত জনতা। থানায় ঢোকার চেষ্টা করে তাঁরা। অবশেষে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
উল্লেখ্য, চুড়াচাঁদপুরের ত্রাণ শিবিরে বয়স্ক এবং শিশুদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। তাঁদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। ত্রাণ শিবিরে হাতে আঁকা ছবি, ফুলের তোড়া এবং পালকের টুপি প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দেয় শিশুরা। মণিপুরের মাটিতে দাঁড়িয়ে মোদি বলেন, “আশা ও বিশ্বাসের নয়া সকাল শুরু হয়েছে মণিপুরে। তবে উন্নয়নের জন্য শান্তি প্রয়োজন। গত ১১ বছরে একাধিক সংঘাত হয়েছে এখানে। তবে মানুষ শান্তির পথই বেছেছেন।“
তিনি আরও বলেন, “কেন্দ্রীয় সরকার মণিপুরে সমস্ত গোষ্ঠীর মধ্যে সমঝোতা করিয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। আপনাদের পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে সকলে শান্তির পথে ফিরুন। আমি আপনাদের সঙ্গে রয়েছি। ভারত সরকার আপনাদের পাশে রয়েছে। মণিপুরকে স্বাভাবিক করতে সরকার সবরকম চেষ্টা চালাচ্ছে। যারা ঘরছাড়া হয়েছে তাঁদের জন্য ঘর দেওয়া হচ্ছে। বিশেষ প্যাকেজ দেওয়া হচ্ছে আক্রান্তদের জন্য।”
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের