নিজস্ব প্রতিনিধি, ইম্ফল - সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ মে মণিপুর যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আবহে ভিভিআইপি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মণিপুর। মোদির সফরের আগে উচ্চপর্যায়ের বৈঠক হল। নয়া সরকার গঠনের জল্পনা তুঙ্গে।
সূত্রের খবর, ইম্ফলে রাজভবনে ৪০ মিনিট ধরে বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন সিং, স্পিকার থকচোম সত্যব্রত সিং, বিজেপির রাজ্যসভাপতি শারদা দেবী, মুখ্যসচিব পুনিতকুমার গোয়েল, নিরাপত্তা পরামর্শদাতা কুলদীপ সিং, ডিজিপি রাজীব সিং ও ২৩ জন বিজেপি বিধায়ক।
বৈঠকের পর এক বিজেপি নেতা জানিয়েছেন, “বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রীর মণিপুর সফর নিয়েও।“ উল্লেখ্য, ইম্ফল এবং চুরাচাঁদপুর জেলায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বাস্তুহারা মানুষদের সঙ্গেও কথা বলতে পারেন মোদি। আগামী ১২-১৪ সেপ্টেম্বর আসন্ন মিজোরাম এবং অসম সফর সূচির সময়েই মণিপুর যাওয়ার সম্ভাবনা প্রবল।
২০২৩ সালের মে মাসে কুকি ও মেইতেই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে মণিপুর। ছাদ হারিয়ে ত্রাণ শিবিরে বসবাস করছেন ৬০,০০০ এরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে কয়েক শো মানুষের। পরিস্থিতি সামাল দিতে না পেরে বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী পদ ত্যাগ করেন এন বিরেন সিং। তবে মণিপুরের এমন অবস্থাতেও, সে রাজ্য নিয়ে তেমন মন্তব্য করতে শোনা যায়নি মোদিকে। উত্তর-পূর্বের এই রাজ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে দেখা যায়নি প্রধানমন্ত্রীকে। এবার হয়তো দেখা যাবে তাঁকে।
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের