নিজস্ব প্রতিনিধি , মুম্বই - পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সংকটের আশঙ্কা নিয়ে উদ্বেগ বাড়ছে দেশজুড়ে। এই আবহে বিলাসবহুল জীবনযাপনে সংযমের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই একই বার্তা দিয়ে খরচ কমানোর পরামর্শ দিলেন অভিনেতা রাজনীতিক কমল হাসান। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নতুন আলোচনা।

২০২৪ সালে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে কমল হাসান স্লোগান তোলেন,“মোদি হঠাও, দেশ বাঁচাও।” এখন তিনিই উল্টো সুর গাইছেন। মাক্কাল নিধি মাইয়াম প্রধান কমলের দাবি, বর্তমান পরিস্থিতিতে সিনেমা নির্মাণে অপ্রয়োজনীয় জাঁকজমক এড়িয়ে চলা দরকার। বিদেশে ব্যয়বহুল শুটিং কিংবা অকারণ প্রচারের খরচ কমানো প্রয়োজন। সেই জায়গায় বাস্তবসম্মত পরিকল্পনায় এগোনোর বার্তা দিয়েছেন তিনি। কমলের মতে, দেশের মধ্যেই বহু আকর্ষণীয় শুটিংয়ের স্থান রয়েছে। ফলে বিদেশমুখী হওয়ার প্রয়োজন সবসময় পড়ে না।

একইসঙ্গে তিনি আরও বলেন, বাজেট কমানোর নামে যেন সিনেমা তৈরির ক্ষেত্রে সহযোগী কর্মীদের উপর চাপ না পড়ে। কর্মীদের বেতন, নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থা, খাবার কিংবা মানবিক কর্মপরিবেশে কোনও প্রভাব পড়া উচিত নয়। একসময় কমল হাসান মোদি সরকারের কড়া সমালোচক হিসেবেই পরিচিত ছিলেন। এখন তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে কথা বলছেন। যার জেরে এই মিলকে ঘিরে তামিল রাজনীতিতে শুরু হয় নতুন সমীকরণের জল্পনা।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের