নিজস্ব প্রতিনিধি, পাটনা - হাতে আছে আর মাত্র কয়েক মাস। তারপরই বিহারে নির্বাচন। তার আগে শুক্রবার বিহারে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করার অভিযোগ উঠেছে আরজেডি নেতা তেজস্বী যাদবের বিরুদ্ধে। এব্র তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
প্রধানমন্ত্রীর একটি কার্টুন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তেজস্বী যাদব। পোস্টে তিনি লিখেছেন, “আজ বিহারে মিথ্যাচারের পাহাড় তৈরি হবে। মোদি তা গড়ে তুলবেন। কিন্তু বিহারের ন্যায়বিচারপ্রেমী মানুষ তা সহ্য করবে না। দশরথ মাঝির মতো সেই পাহাড় ভেঙে দেবে। আপনার ১১ বছরের শাসনকালের হিসাব দিন।“
তেজস্বীর এই পোস্টের পরই থানায় যান গড়চিরোলির বিজেপি সাংসদ মিলিন্দ নারোটে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ৩৫৬, ৩৫২ এবং ৩৫৩ ধারায় অভিযোগ দায়ের করেন বিজেপি সাংসদ। পাশাপাশি উত্তরপ্রদেশের শাহজাহানপুরেও তেজস্বী যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার বিহার প্রসঙ্গে মোদির বক্তব্য, “বিহার হল চাণক্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের ভূমি। বিহার সর্বদা দেশের মেরুদণ্ড হিসেবে দাঁড়িয়ে আছে। এই পবিত্র ভূমিতে গৃহীত প্রতিটি সংকল্পই দেশের শক্তি। সেই সংকল্প বৃথা যায় না। যখন পহেলগাঁও সন্ত্রাসী হামলা ঘটেছিল, তখন আমি এই মাটিতে দাঁড়িয়েই সন্ত্রাসীদের ধ্বংস করার প্রতিজ্ঞা করেছিলাম। বিশ্ব সেই সংকল্প পূর্ণ হতে দেখেছে।“
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের