নিজস্ব প্রতিনিধি, পাটনা – সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর মা হীরাবেন মোদিকে নিয়ে AI ভিডিও পোস্ট করে কংগ্রেস। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বুধবার এই বিতর্কিত AI ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন পাটনা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পিবি বজন্থরী।
সম্প্রতি এক্স হ্যান্ডেলে বিহার কংগ্রেসের তরফ থেকে একটি AI ভিডিও পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী ঘুমচ্ছেন। তখন স্বপ্নে স্বর্গগত মা-কে দেখছেন মোদি। স্বপ্নে প্রধানমন্ত্রীকে তাঁর মা বলছেন, “বাবা নরেন। ভোটের জন্য আর কতটা নিচে নামবে। প্রথমে তুমি আমাকে নোটবন্দির লাইনে দাঁড় করালে। তারপর আমাকে প্রণাম করারও রিল বানালে। এবার বিহারেও আমার নামে রাজনীতি করছ। অপমানজনক পোস্টার ব্যানার ছাপছো। রাজনীতির নামে আর কত নিচে নামবে?” তখনই ঘুম ভেঙে যায় প্রধানমন্ত্রীর। ভিডিও-র ক্যাপশনে লেখা, “সাহেবের মা তাঁর স্বপ্নে এসেছেন। দেখুন কী মজাদার কথা হল?”
অসম সফরে গিয়ে এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছিলেন, “ওরা আমাকে যতই গালিগালাজ করুক না কেন, আমি ভগবান শিবের ভক্ত। আমি সমস্ত বিষ গিলে নিতে পারি। জনতা জনার্দনই আমার কাছে ভগবান। আমার ভগবানের সামনে এলে আমার হৃদয়ের আবেগ স্বাভাবিকভাবে বেরিয়ে আসে। এই ১৪০ কোটি দেশবাসী আমার মালিক, আমার পূজনীয়, আপনারাই রিমোর্ট কন্ট্রোল। “
তিনি আরও বলেন, “কংগ্রেস অসমের ভূমিপুত্র ভূপেন হাজারিকাকে অপমান করেছে। কিন্তু বিজেপির ডবল ইঞ্জিন সরকার ভূপেন হাজারিকার স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই কংগ্রেস দেশের সেনাকে সমর্থন করার পরিবর্তে পাকিস্তানী জঙ্গিদের সমর্থন করে। এদের জন্যই আশকারা পাচ্ছে অনুপ্রবেশকারীরা। এরাই ঢাল হয়ে অনুপ্রবেশকারীদের রক্ষা করছে।“
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের