নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - আজ মহালয়া। অর্থাৎ , দেবীপক্ষের সূচনা। দেবীপক্ষের সূচনা মানেই দুর্গাপুজো শুরু। পুজো কমিটিরা প্রতি বছর থিমের সাহায্যে প্যান্ডেল তৈরি করেন। দর্শনার্থীদের বিশেষ ভালবাসা দেওয়ার উদ্দেশ্যেই থিম বানানো হয়। এবার শিলিগুড়ি রামকৃষ্ণ ব্যায়াম সংঘের বিশেষ নিবেদন মোবাইল ফোনের জেরে হারিয়ে যাচ্ছে শৈশব।

শিলিগুড়ি পানি ট্যাঙ্কি মোড়ের কাছে অবস্থিত রামকৃষ্ণ ব্যায়াম সংঘ। প্রত্যেক বছরই আড়ম্বরের সঙ্গে আয়োজন করা এই দুর্গাপুজো। এই বছরও তার অন্যথা হল না। প্রায় ২৫ লক্ষ টাকা বাজেট নিয়েই নেমেছেন ক্লাব কর্তারা। মোবাইল ফোনের জেরে আজকের সমাজের বাচ্চারা অনেক বেশি অ্যাডভান্সড হয়ে গেছেন। শৈশবের খেলাধুলা সবই এখন অতীত। তাই এই বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে ক্লাব কর্তৃপক্ষের তরফে। শুধু তাই নয় পুজোর কটা দিন বেশকিছু সামাজিক কর্মসূচিও পালন করা হবে।

পুজো কমিটির সঙ্গে যুক্ত এক কর্তা বলেছেন, "এবার আমাদের ৭৭ বছর পূর্তি। প্যান্ডেলের কাজ প্রায় শেষের পথে। আগামী ২৪ তারিখ পুজো উদ্বোধন। আমি সকলকে আহ্বান জানাব একবার এসে দেখুন। আশা করছি সকলের ভাল লাগবে। মোবাইলের জেরে শৈশব যে এখন হারিয়ে গেছে সেটা কারোর অজানা নয়। শৈশবের সব খেলাধুলাও এখন আর নেই। সবাই মোবাইলে আসক্ত। তাই ওই বিষয়ের ওপরেই আলোকপাত করেছি আমরা। প্রাকৃতিক দুর্যোগের কথা ভেবেই উদ্বোধন এগিয়ে আনার কথা ভাবা হয়েছে। সকলেই যেন এসে আমাদের পুজো উপভোগ করতে পারেন সেই উদ্দেশ্যেই ভাবছি আমরা।"
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের