নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - মোবাইল কিনতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর আর বাড়ি ফেরেনি। বহু খোঁজাখুঁজির পর পানা পুকুরে উদ্ধার হয় দেহ। মগরাহাটের ঘোষপাড়া এলাকায় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়। মৃতের নাম দীপক ভুঁইয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে , তিন বন্ধুর সঙ্গে মোবাইল কিনতে বেরিয়েছিল দীপক। ধান পোতা এলাকায় মোবাইলের দোকানে যায়। দীপকের সঙ্গে ছিল আরও তিনজন - রূপচাঁদ মুদি, বাপন মুদি সহ রাজু মুদি। পরিবারের দাবি, বাকী তিনজন বন্ধু বাড়ি ফিরে আসলেও দীপক বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। এরপর পানা পুকুরে তার মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মগরাহাট থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ।
মৃতের বাবা রামকৃষ্ণ ভুঁইয়া জানিয়েছেন , ওরা একসাথে কাজ করত। হেডফোন কিনতে যাবে বলে বেরিয়েছিল। রাত ১১ টার সময় ওর বন্ধুরা ফিরে এসে জানায় দীপককে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হই। অবশেষে এই পুকুর থেকে উদ্ধার হয় দেহ ।"
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের