নিজস্ব প্রতিনিধি, পাটনা – আগামী ৬ নভেম্বর বিহারে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব। এই দফায় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ আগস্ট। এর ১ দিন আগেও আসনরফা নিয়ে ইন্ডিয়া জোটের মধ্যে টালমাটাল। এই আবহে ইন্ডিয়া জোটের শরিক বিকাশশীল ইনসান পার্টির মুকেশ সাহানিকে কড়া বার্তা দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব।
সূত্রের খবর, বিহারে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে লালুপুত্র তেজস্বী যাদবের নামেই শিলমোহর দেওয়া হয়েছে। বিহার বিধানসভার ২৪৩ টি আসনের মধ্যে ১৩৫ টি আসনে লড়বে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। কংগ্রেস লড়বে ৫৮ টি আসনে। ২৯ থেকে ৩১ টি আসনে বামেরা, ১৫-১৬ টি আসন মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)র জন্য ছাড়া হতে পারে। তবে মুকেশ সাহানি তা মানতে রাজি নয়। তাঁর দাবি, ২৪ টি আসন দিতে হবে ভিআইপিকে।
এই আবহে মুকেশ সাহানিকে স্পষ্টভাবে আরজেডি নেতা তেজস্বী যাদব জানিয়েছেন, মুকেশ যদি তাঁর প্রস্তাব মানেন, তাহলে জোটে থাকবেন। নাহলে থাকবেন না। উল্লেখ্য, ২৪৩ আসনের বিহারে দু’দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে ১২১ টি আসনে প্রথম দফায় নির্বাচন হবে ৬ নভেম্বর। বাকি ১২২ টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচন হবে ১১ নভেম্বর। ভোটের ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ হবে ১৬ নভেম্বর।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...