68d3c42e4696d_WhatsApp Image 2025-09-24 at 3.41.25 PM
সেপ্টেম্বর ২৪, ২০২৫ দুপুর ০৩:৪৩ IST

মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে হামলা, গ্রেফতার মূল অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শান্তির বার্তার পরও অশান্ত হয়ে ওঠে মণিপুর। অসম রাইফেলসের কনভয়ে হামলা চালানো হয়। মৃত্যু হয় ২ জওয়ানের। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। পাশাপাশি জড়িত আটক করা হয়েছে সন্দেহভাজন ২ জনকে। বাজেয়াপ্ত ঘাতক গাড়িটি। উদ্ধার প্রচুর পরিমাণে অস্ত্র।

সূত্রের খবর, ধৃতের নাম খোমদ্রাম অজিত সিং ওরফে কেইলাল। বয়স ৪৭। অভিযুক্ত স্বীকার করেছে সে নিষিদ্ধ পিপলস লিবারেশন আর্মির সক্রিয় সদস্য। উদ্ধার হয়েছে, চারটি ম্যাগাজিন সহ একটি ‘এ৪ রাইফেল’, দুটি ম্যাগাজিন-সহ একটি ‘এইচকে রাইফেল’, পাঁচটি ম্যাগাজিন-সহ দুটি ‘একে রাইফেল’, তিনটি ম্যাগাজিন-সহ একটি ‘ইনসাস রাইফেল’, তিনটি ল্যাথোড শেল, ১৭০ রাউন্ড একে রাইফেলের গুলি, ২১৬ রাউন্ড এম-১৬ রাইফেলের গুলি, ৬৭ রাউন্ড ইনসাস রাইফেলের গুলি, একটি মোবাইল সহ বেশকিছু গুরুত্বপূর্ণ নথি।

পুলিশের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁদের। ঘটনাস্থল থেকে ১২ কিলোমিটার দূরে ইম্ফলের মুটুম ইয়াংবি থেকে হদিশ মিলেছে হামলায় ব্যবহৃত গাড়িটির। একাধিক মালিক রয়েছে ওই গাড়ির। তাঁদেরকে শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল, তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। নাম্বোল সবাল লেইকাইয়ে অসম রাইফেল্সের দুই জওয়ান শহীদ হওয়ার পরই শান্তিপুর এবং ইশোক এলাকায় বিশাল অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী।“

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ মণিপুরের বিষ্ণুপুর জেলায় হামলা চালানোর ঘটনা ঘটে। রাজধানী ইম্ফল থেকে বিষ্ণুপুরের উদ্দেশ্যে যাচ্ছিল অসম রাইফেলসের জওয়ানদের নিয়ে একটি ‘টাকা ৪০৭’ গাড়ি। নাম্বোল সবাল লেইকাই এলাকায় ওই গাড়ির ওপর হামলা চালানো হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান ২ জওয়ান। গুরুতর আহত ৬ জন জওয়ানকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক্স হ্যান্ডেলে মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা লেখেন, “মণিপুরে নিরাপত্তাবাহিনীর ওপর যে হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় অসম রাইফেলসের দুই বীর জওয়ান শহীদ হয়েছেন। শহীদ পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানাচ্ছি। দেশরক্ষায় তাঁদের বীরত্ব ও নিষ্ঠা স্বীকৃতির দাবিদার। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ধরণের কাপুরুষোচিত হামলা কোনওভাবেই সহ্য করা হবে না। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য প্রশাসন কড়া হাতে পরিস্থিতি সামাল দেবে। অপরাধীরা যোগ্য জবাব পাবে।“

আরও পড়ুন

আসল তৃণমূল কে? মমতা-ঋতব্রতের লড়াইয়ে নতুন মোড়! আমরাই আসল, দাবি ভিনরাজ্যের
আগস্ট ২৬, ২০২৬

দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল

শ্বশুর-শাশুড়ির সেবা করতেই হবে না! বউমার ব্যক্তিস্বাধীনতা নিয়ে বড় বার্তা হাইকোর্টের
আগস্ট ২৬, ২০২৬

ঘুমন্ত যাত্রীদের শরীর ভেদ করে ঢুকল লোহার রড! ভোরের রাস্তায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৬
আগস্ট ২৬, ২০২৬

লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা

পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুন , পুড়ে মৃত্যু ১৫ সদ্যোজাতের
আগস্ট ২৬, ২০২৬

PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার

 

পেঁয়াজ কাটতেই চোখে জল! ২০ দিনে কেজিতে ২০ টাকা দামবৃদ্ধি
আগস্ট ২৫, ২০২৬

চিনির দাম বাড়তেই কেন্দ্রের বড় সিদ্ধান্ত! আমদানি নিয়ে এল নতুন নির্দেশ
আগস্ট ২৫, ২০২৬

১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের

রাজধানীতে বৃষ্টির ভয়াবহ দাপট! জারি লাল সতর্কতা, জলমগ্ন রাস্তা, ধাক্কা বিমান পরিষেবায়
আগস্ট ২৫, ২০২৬

১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

শাশুড়ি নন, যেন মায়ের মতো! ছেলেকে হারিয়েও বউমার হাত ছাড়েননি, পড়াশোনা করিয়ে চাকরি, শেষে নিজেই দিলেন দ্বিতীয় বিয়ে
আগস্ট ২৫, ২০২৬

গায়ে ‘ওয়েস্টার্ন রেলওয়ে’র চাদর ! তিনজনের হাতে এল কীভাবে ? উঠছে প্রশ্ন
আগস্ট ২৪, ২০২৬

ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা

 

২০২৯-এই হওয়ার পথে এক দেশ-এক ভোট! মেয়াদ কমতে পারে বাংলা-সহ বহু রাজ্যের
আগস্ট ২৪, ২০২৬

লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা

বছরে ৩ গ্যাস সিলিন্ডার বিনামূল্যে! মহিলাদের বাসযাত্রাতেও বড় ছাড় বিজয়ের
আগস্ট ২৪, ২০২৬

পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে

বিয়ের ৪ মাসেই অন্তঃসত্ত্বা প্রতিরক্ষা আধিকারিকের রহস্যমৃত্যু! কাঠগড়ায় শ্বশুরবাড়ি
আগস্ট ২৩, ২০২৬

বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

আর মাত্র ৪ মাস! মহাকাশে পাড়ি দেবে গগনযানের প্রথম চালকহীন রকেট
আগস্ট ২৩, ২০২৬

মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের

অমিত শাহকে চিঠি দিয়েও লাভ হয়নি! এবার যন্তর মন্তরে অনশনে অবসরপ্রাপ্ত আধাসেনারা
আগস্ট ২৩, ২০২৬

দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন

সংরক্ষণ কারও দয়া নয়! কোটা আন্দোলনকারীদের সাফ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
আগস্ট ২৩, ২০২৬

জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের