নিজস্ব প্রতিনিধি, ইম্ফল – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শান্তির বার্তার পরও অশান্ত হয়ে ওঠে মণিপুর। অসম রাইফেলসের কনভয়ে হামলা চালানো হয়। মৃত্যু হয় ২ জওয়ানের। ২৪ ঘণ্টার মধ্যে সেই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত ঘাতক গাড়িটি।
পুলিশের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁদের। ঘটনাস্থল থেকে ১২ কিলোমিটার দূরে ইম্ফলের মুটুম ইয়াংবি থেকে হদিশ মিলেছে হামলায় ব্যবহৃত গাড়িটির। একাধিক মালিক রয়েছে ওই গাড়ির। তাঁদেরকে শনাক্ত করা হয়েছে।“
বিবৃতিতে আরও জানানো হয়েছে, “গত ২৪ ঘণ্টায় রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল, তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। নাম্বোল সবাল লেইকাইয়ে অসম রাইফেল্সের দুই জওয়ান শহীদ হওয়ার পরই শান্তিপুর এবং ইশোক এলাকায় বিশাল অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী।“
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ মণিপুরের বিষ্ণুপুর জেলায় হামলা চালানোর ঘটনা ঘটে। রাজধানী ইম্ফল থেকে বিষ্ণুপুরের উদ্দেশ্যে যাচ্ছিল অসম রাইফেলসের জওয়ানদের নিয়ে একটি ‘টাকা ৪০৭’ গাড়ি। নাম্বোল সবাল লেইকাই এলাকায় ওই গাড়ির ওপর হামলা চালানো হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান ২ জওয়ান। গুরুতর আহত ৬ জন জওয়ানকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক্স হ্যান্ডেলে মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা লেখেন, “মণিপুরে নিরাপত্তাবাহিনীর ওপর যে হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় অসম রাইফেলসের দুই বীর জওয়ান শহীদ হয়েছেন। শহীদ পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানাচ্ছি। দেশরক্ষায় তাঁদের বীরত্ব ও নিষ্ঠা স্বীকৃতির দাবিদার। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ধরণের কাপুরুষোচিত হামলা কোনওভাবেই সহ্য করা হবে না। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য প্রশাসন কড়া হাতে পরিস্থিতি সামাল দেবে। অপরাধীরা যোগ্য জবাব পাবে।“
ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আদিবাসীদের অভিনব বিক্ষোভ, উন্নয়ন বনাম উচ্ছেদ বিতর্কে নতুন করে চড়ছে পারদ
জগন্নাথদেবের রথে আরোহনের সময় হুড়োহুড়ি, আহতদের দ্রুত হাসপাতালে পাঠাল প্রশাসন
গগনযান-সহ গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত বিজ্ঞানীদের পদত্যাগে নতুন বিধিনিষেধ, উদ্বেগ বাড়াচ্ছে দক্ষ জনবলের ঘাটতি
ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে
ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
গত বছরের পদদলিত হওয়ার ঘটনার পর বাড়তি সতর্কতা প্রশাসনের, নজরদারিতে ড্রোন থেকে ৫০০ সিসিটিভি
নতুন ওয়েবসাইট রেলওয়ান অ্যাপে দ্রুত বুকিং
মহাসমারহে শুরু জগন্নাথ দেবের রথযাত্রা
একাধিক ফ্ল্যাট, জমি, বাংলো ও বিপুল সোনা-রুপোর হদিস, গ্রেফতার প্রাক্তন মুখ্য ইঞ্জিনিয়ার
কুডনকুলমের ১৯ হাজার স্পর্শকাতর তথ্য ফাঁস! সাইবার হামলায় প্রশ্নের মুখে পরমাণু কেন্দ্রের নিরাপত্তা
হরমুজ পেরিয়ে নিরাপদে থাকার কথা জানিয়েছিলেন, ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন পুণের যুবক
মর্গে ভুল দেহ শনাক্ত, শেষকৃত্যের প্রস্তুতির মাঝেই সামনে এল অবিশ্বাস্য সত্য
তল্লাশি অভিযানে উদ্ধার পিকা মেশিন গানের গোলাবারুদ, জোরদার করা হল গোটা এলাকার নজরদারি
জমি নিয়ে বিবাদের জেরে হামলার অভিযোগ, গুরুতর আহত ক্ষেতমজুর
পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করেছে প্রশাসন
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...