নিজস্ব প্রতিনিধি, দিল্লি – প্রতি মাসের শেষ রবিবার রেডিওতে ‘মন কি বাত’-এর অনুষ্ঠান করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবারও তার অন্যথা হল না। এদিন ছিল ‘মন কি বাত’-এর ১২৭তম পর্ব। এবার মোদি স্মরণ করলেন ‘বন্দেমাতরম’ ও সর্দার বল্লভভাই প্যাটেলকে। ছটপুজো প্রসঙ্গ শোনা গিয়েছে তাঁর মুখে।
আগামী ৭ নভেম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখিত গান তথা ভারতের জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম’-এর দেড়শো বছর। অন্যদিকে আগামী ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী। এদিন মোদি বলেন, “বেদ ভারতীয় সভ্যতার ভিত্তি স্থাপন করার সময় এই অনুভূতি জাগিয়ে তুলেছিল যে, পৃথিবী মাতা এবং আমি তার সন্তান। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘বন্দেমাতরম’ লিখে মাতৃভূমি এবং তার সন্তানদের মধ্যে সম্পর্ককে একই ভাবে আবেগের জগতের এক মন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।“
সর্দার বল্লভভাই প্যাটেলের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “ ভারতের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী ছিলেন আধুনিক সময়ে জাতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।“ ছট উৎসব উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মোদি বলেন, “দেশ বর্তমানে উৎসবের মেজাজে রয়েছে। আমরা কিছুদিন আগে দীপাবলি উদযাপন করেছি এবং এবার বিপুল সংখ্যক মানুষ ছটপূজায় ব্যস্ত। ঘরে ঘরে ঠেকুয়া তৈরি হচ্ছে। সর্বত্র ঘাট সাজানো হচ্ছে। বাজারগুলি ব্যস্ততায় জমজমাট। সর্বত্র ভক্তি, স্নেহ এবং ঐতিহ্যের সঙ্গম দৃশ্যমান। ছট উপবাস পালনকারী মহিলারা যেভাবে নিষ্ঠার সঙ্গে এই উৎসবের প্রস্তুতি নেন তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।“
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের