নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অনুষ্ঠানের মাঝে হেনস্থা করা হয়েছিল অভিনেত্রী মিমি চক্রবর্তী। বনগাঁয় অনুষ্ঠানের মঞ্চে মিমিকে থামিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল। তবে এবার গ্রেফতারির পর নয়া মোড়। হাসপাতালে ভর্তি উদ্যোক্তা তনয় শাস্ত্রী।
সূত্রের খবর , বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্তকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বেডেও স্বমেজাজে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ধৃত জ্যোতিষী তনয় শাস্ত্রী। উল্টে মিমিকে হুশিয়ারি দিলেন। তার দাবি মিমিকে ছেড়ে কথা বলবেন না। হাসপাতালের বেড থেকেই মিমিকে হুমকি দেন তিনি।
ঘটনা প্রসঙ্গে মিমি বলেন , "একটা লোককে যতটা ফুটেজ দেওয়া উচিত নয়, ততটা আমরা ইতিমধ্যেই দিয়ে ফেলেছি। এই নিয়ে আর বেশি জলঘোলা না করাই ভাল।"
উল্লেখ্য , মিমির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে তিনদিন পর বৃহস্পতিবার দুপুরে তনয় শাস্ত্রীর বাড়ি থেকেই তাঁকে আটক করে বনগাঁ থানায় নিয়ে যায় পুলিশ। পরে গ্রেফতার করা হয়। তবে পুলিশ তাঁকে গ্রেফতার করতে গিয়ে যথেষ্ট বাধার মুখে পড়ে। তনয় শাস্ত্রীর বাড়ির সামনে মহিলারা জড়ো হয়ে পুলিশকে আটকানোর চেষ্টা করেন বলে অভিযোগ। ধস্তাধস্তির পো তাকে গ্রেফতার করা হয়।
রবিবার বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের পরিচালনায় বাৎসরিক অনুষ্ঠান ছিল। সেখানে অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাত সাড়ে ১০টা নাগাদ মিমির মঞ্চে ওঠার কথা ছিল। ক্লাব সদস্যদের অভিযোগ, মিমি একঘণ্টা দেরিতে সেখানে পৌঁছন। মঞ্চে উঠতে উঠতে তাঁর পৌনে ১২টা বেজে যায়। রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি ছিল। সেই কারণে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মিমির সঙ্গে চূড়ান্ত খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ তোলেন অভিনেত্রী। যদিও অনুষ্ঠানের উদ্যোক্তারা হেনস্থার কথা অস্বীকার করেন।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের