নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউডে রাগী অভিনেত্রী মানেই জয়া বচ্চনের নাম উঠে আসে। পাপারাজ্জিদের সঙ্গে সর্বদা আদায় কাঁচকলা সম্পর্ক। মেজাজ তুঙ্গে থাকে। সম্প্রতি পাপারাজ্জিদের চরম অপমান করেছেন জয়া বচ্চন। তাদের পেশা নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন। বিতর্কের মাঝে এবার মুখ খুললেন অভিনেতা আশুতোষ রানা।
সম্প্রতি একটি অনুষ্ঠানে পাপারাজ্জিদের উদ্দেশ্যে জয়া বচ্চন বলেন , "কারা এরা? এর নাম মিডিয়া? এরা সাংবাদিক? আমাকে সাংবাদিকতা শেখাতে আসবেন না। আমি ব্যক্তিগতভাবে জানি একজন শিক্ষিত, মার্জিত সাংবাদিক কীভাবে নিজেকে তুলে ধরেন। আমার বাবা নিজে একজন সাংবাদিক ছিলেন। তাই এই পেশার ব্যাপারে আমি জানি।একটা ফোন হাতে নিয়ে চলে আসলেই সাংবাদিক হওয়া যায়না। এঁদের কী যোগ্যতা রয়েছে? এদের শিক্ষাগত যোগ্যতা কী? নোংরা জামাকাপড় পরে, যেমন ভাবে ইচ্ছা চলে এসেছে।
জয়ার এহেন মন্তব্যের পর আশুতোষ রানা বলেন , "আমি বিশ্বাস করি প্রত্যেক মানুষের নিজস্ব মূল্যবোধ আছে। আমরা অত্যন্ত আবেগপ্রবণ। আবার একইসঙ্গে সংবেদনশীল। আর এই সংবেদনশীলতার কারণে আমাদের মনে হয় আমরা কখনও কখনও অন্যকে আক্রমণ করে ফেলছি। তবে একই সঙ্গে সংবেদনশীলতার কারণেই আমরা বুঝতে পারি, ঈশ্বরই সবাইকে সৃষ্টি করেছেন।"
সারাজীবন ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হিসেবে থেকে যাবেন ইরফান
নতুন তারিখ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা
বেশ কয়েকদিন ধরেই দীপিকাকে ঘিরে কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়
প্রথমে এই প্রকল্পটি লতা মঙ্গেশকরের স্মৃতিতেই তৈরির পরিকল্পনা ছিল
ইতিমধ্যেই ছবির বেশিকিছু গান দর্শকদের মধ্যে বিরাট সাড়া ফেলেছে
মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় জন নায়গনের ক্লিপিং
সকলকে কাঁদিয়ে ৯২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা
আথিয়ার এই বিভ্রান্তিকর পোষ্টটি কারোর নজর এড়ায়নি
কিংবদন্তি গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
রবিবার ফের বৈঠকে বসেন অভিনেতারা
৯২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি গায়িকা
৯২ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে গেলেন আশা ভোঁসলে
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর
এমারজেন্সি ইউনিটে রাখা হয়েছে তাকে
যীশুর বার্তা ছড়াতে চাই দাবি পোপের
নাসার আর্তেমেসিস ২ চন্দ্র অভিযান শেষ হওয়ার পরেই ট্রাম্পের পোস্ট ব্যাপক আলোচনার...
অভিজ্ঞতাহীন একজনকে দায়িত্ব দেওয়ায় উঠছে একগুচ্ছ প্রশ্ন
চুক্তি নিয়ে যদিও শুরু থেকে কোনো মাথাব্যথা ছিল না মার্কিন প্রেসিডেন্টের
জরুরি অবস্থা জারি করা হয়েছে এলাকায়