নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে রক্তাক্ত হয়েছে রাজধানী। মৃত্যু হয় ১২ জনের। সেই আতঙ্ক কাটতে না কাটতেই বৃহস্পতিবার মহিপালপুর র্যাডিসন হোটেলের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ। আতঙ্কে দিল্লিবাসী।
সূত্রের খবর, এদিন সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ দিল্লির মহিপালপুর র্যাডিসন হোটেলের কাছে জোরালো শব্দ শোনা যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন ও দিল্লি পুলিশে উচ্চপদস্থ আধিকারিকরা। দীর্ঘক্ষণ ধরে চলে চিরুনি তল্লাশি। যদিও সন্দেহজনক কোনও জিনিস পাওয়া যায়নি।
তল্লাশি অভিযানের পর জানা গিয়েছে, একটি বাসের টায়ার বাস্ট করেছে। সেই শব্দই শুনতে পেয়েছে সকলে। দিল্লি পুলিশের তরফ থেকে আমজনতাকে আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার করা হচ্ছে একের পর এক চিকিৎসককে। সেই জন্য এই বিস্ফোরণকাণ্ডকে ‘হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম’ বলে অভিহিত করেছেন তদন্তকারীরা।
গগনযান-সহ গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত বিজ্ঞানীদের পদত্যাগে নতুন বিধিনিষেধ, উদ্বেগ বাড়াচ্ছে দক্ষ জনবলের ঘাটতি
ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে
ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
গত বছরের পদদলিত হওয়ার ঘটনার পর বাড়তি সতর্কতা প্রশাসনের, নজরদারিতে ড্রোন থেকে ৫০০ সিসিটিভি
নতুন ওয়েবসাইট রেলওয়ান অ্যাপে দ্রুত বুকিং
মহাসমারহে শুরু জগন্নাথ দেবের রথযাত্রা
একাধিক ফ্ল্যাট, জমি, বাংলো ও বিপুল সোনা-রুপোর হদিস, গ্রেফতার প্রাক্তন মুখ্য ইঞ্জিনিয়ার
কুডনকুলমের ১৯ হাজার স্পর্শকাতর তথ্য ফাঁস! সাইবার হামলায় প্রশ্নের মুখে পরমাণু কেন্দ্রের নিরাপত্তা
হরমুজ পেরিয়ে নিরাপদে থাকার কথা জানিয়েছিলেন, ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন পুণের যুবক
মর্গে ভুল দেহ শনাক্ত, শেষকৃত্যের প্রস্তুতির মাঝেই সামনে এল অবিশ্বাস্য সত্য
তল্লাশি অভিযানে উদ্ধার পিকা মেশিন গানের গোলাবারুদ, জোরদার করা হল গোটা এলাকার নজরদারি
জমি নিয়ে বিবাদের জেরে হামলার অভিযোগ, গুরুতর আহত ক্ষেতমজুর
পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করেছে প্রশাসন
লাঠি-রড নিয়ে গাড়ির কাচ ভেঙে হামলা, ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিয়ে শিউরে উঠলেন আক্রান্ত তরুণী
পণের টাকা না পেয়ে নির্মমতা! স্ত্রীকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে রাখল স্বামী
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...