নিজস্ব প্রতিনিধি, কর্ণাটক – সকল সরকারি, বেসরকারি দফতর, বহুজাতিক সংস্থা, তথ্যপ্রযুক্তি সংস্থার মহিলাকর্মীদের জন্য বড়সড় সিদ্ধান্ত নিল কর্ণাটক সরকার। বৃহস্পতিবার কর্ণাটকের মন্ত্রীসভায় মেন্সট্রুয়াল লিভ পলিসি, ২০২৫ প্রস্তাব পাশ করা হয়েছে। এর সুবাদে প্রতি মাসে সবেতন ঋতুকালীন একদিন ছুটি পাবেন রাজ্যের মহিলাকর্মীরা।
২০২৪ সালে বছরে ৬ দিন সবেতন ঋতুকালীন ছুটির প্রস্তাব করা হয় মহিলা কর্মীদের জন্য। চলতি বছরে সেই প্রস্তাব পাশ হয়ে গেল। তবে বছরে ৬ দিনের পরিবর্তে ১২ দিন সেবেতন ছুটির প্রস্তাব পাশ হয়ে গেল কর্ণাটকের মন্ত্রীসভায়। কর্ণাটক সরকারের তরফ থেকে বলা হয়েছে, কাজের সময়ে মহিলাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য যাতে প্রভাবিত না-হয়, এর জন্যই এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাসে এক দিন করে ঋতুকালীন ছুটি কর্মস্থলে মহিলাদের ঋতুস্রাব নিয়ে সচেতনতা বৃদ্ধি করবে বলে জানানো হয়েছে সরকারের তরফে।
কর্ণাটকের শ্রম মন্ত্রী সন্তোষ লাড় জানিয়েছেন, “এটি আমাদের আনা সবচেয়ে প্রগতিশীল নতুন আইন। এটি প্রগতিশীল সরকারের মুকুটে নয়া পালক। নারীর কল্যাণ এলং সমাজে কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।“ উল্লেখ্য, ১৯৯২ সালে বিহারে মাসে ২ দিন, ২০২৪ সালে ওড়িশা সরকার মাসে ১ দিন করে মহিলা কর্মীদের ঋতুকালীন ছুটির নিয়ম চালু রয়েছে।
মায়ের মাসিক আয় দেড় লক্ষ হলেও বাবার দায়িত্ব কমবে না, তাৎপর্যপূর্ণ নির্দেশ শীর্ষ আদালতের
পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে হাই কোর্টের স্থগিতাদেশ, সরকারের বিরুদ্ধে ক্ষোভ আন্দোলনকারীদের
স্ত্রীকে ফেরানোর মরিয়া চেষ্টায় ভয়াবহ কাণ্ড, তদন্তে চাঞ্চল্যকর দাবি
ভাইরাল চিঠিতে গুরুতর অভিযোগ, নির্মাণ কমিটির প্রধানের পালটা জবাব
সবজি বিক্রি বাড়াতে রাশিয়ান তরুণীর নাচের অভিনব কৌশল, মুহূর্তেই দোকানের সামনে ভিড়
সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে নামল আধাসেনা
টারবাইন ফেটে আগুন, গুরুতর জখম আরও ১ কর্মী
চিনির মূল্যবৃদ্ধি নিয়ে অদ্ভুত যুক্তি, বিহারের মন্ত্রীর মন্তব্যে কটাক্ষ পাপ্পু যাদবের
নতুন ট্রেডিং নিয়ম আর ব্রোকারদের ব্যাঙ্ক গ্যারান্টি নীতিতে চাপ
মিড-ডে মিলে কৃমি, আরওয়ালের ৭৫ স্কুলে চাঞ্চল্য
নামী ব্র্যান্ডের বোতলেই বিষাক্ত মদ,৩৮% মিথানলে ৭ প্রাণহানি, হাসপাতালে ৩০
৩ ঘণ্টা ধরে বোঝানোর চেষ্টা, শেষমেশ একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু
জামিনে ফিরতেই পুরনো প্রেমের টানাপড়েন, নাগপুরে তাড়া করে হত্যার অভিযোগ
শুক্রবার থেকে প্রতিবাদ, ইউজিসির নিয়ম বদলের দাবিতেও সরব বিক্ষোভকারীরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের