নিজস্ব প্রতিনিধি, মহারাষ্ট্র – সম্প্রতি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ তুলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার কমিশনের বিরুদ্ধে সরব হলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। অভিযোগ, পুরসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় কারচুপি হয়েছে। মহারাষ্ট্রের ভোটার তালিকায় ভুয়ো ভোটারের সংখ্যা প্রায় ৯৬ লক্ষ।
রাজ ঠাকরে বলেন, “আমাদের কাছে খবর রয়েছে পুরসভা নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই ভোট কারচুপির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রায় ৯৬ লক্ষ ভুয়ো ভোটারকে ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে। সমস্ত নেতৃত্বের উদ্দেশে আমাদের বার্তা ছোট ছোট দল তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট খতিয়ে দেখুন। যতদিন না গোটা বিসয়টা স্পষ্ট হচ্ছে, ততদিন কোনও নির্বাচন হবে না।“
শিবসেনা (উদ্ধব) সাংসদ সঞ্জয় রাউত বলেছেন,” শীঘ্রই এই বিষয়ে আলোচনায় বসব আমরা। আমাদের দলের প্রধান উদ্ধব ঠাকরে, এনসিপি (শরদ) প্রধান শরদ পওয়ার ও অন্যান্য বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করা হবে। নির্বাচন কমিশনে গিয়ে এই বিষয়ে কথা বলব আমরা। প্রতিটি নির্বাচনে কারচুপি হচ্ছে। এভাবেই ভোটে জিতছে বিজেপি। নভেম্বরে মুম্বইয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি বড় প্রতিবাদ মিছিল বের করব আমরা।“
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের