নিজস্ব প্রতিনিধি, পুণে – মহারাষ্ট্রের পুনের ঐতিহাসিক শনিবারওয়াড়া দুর্গে মহিলাদের নমাজ পড়াকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। দুর্গে মহিলারা নমাজ পড়ায় নির্দিষ্ট স্থান গোমূত্র দিয়ে শুদ্ধিকরণ করেন স্থানীয় বিজেপি সাংসদ মেধা কুলকার্নি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কের ঝড় উঠেছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, গোমূত্র দিয়ে ঐতিহাসিক শনিবারওয়াড়া দুর্গের নির্দিষ্ট একটি স্থান ধুচ্ছেন এক বিজেপি কর্মী। শুদ্ধিকরণের পর সেখানে শিব বন্দনা করা হয়। সাংসদ মেধা কুলকার্নির দাবি, “এটা দুর্গ, মসজিদ নয়। এখানে যে কেউ এসে নমাজ পড়লে তা বরদাস্ত করা হবে না। যদি শনিবারওয়াড়া দুর্গে নমাজ পড়া হয়, তাহলে তাজমহলেও আরতি করার অনুমতি দিতে হবে।“
দুর্গে নমাজ পড়া নিয়ে মহারাষ্ট্রের মন্ত্রী নীতীশ রানে প্রশ্ন তোলেন, “যদি হিন্দুরা হাজি আলিতে হনুমান চালিশা পাঠ করেন, তাহলে কি মুসলমানদের অনুভূতিতে আঘাত লাগবে না?” পাল্টা অজিত পাওয়ারের নেতৃত্বাধীন মহারাষ্ট্র জাতীয় কংগ্রেসের নেতা সচীন সাওয়ান্ত বলেন, “শোয়া বাজি রাওয়ের স্ত্রী মস্তানিও মুসলিম ছিলেন। এই দুর্গে থাকতেন তিনিও।“
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের