নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অবশেষে মুভ অন করেই ফেললেন। নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে অভিনেত্রী সামান্থাকে। সেসব ভুলে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সামান্থা। প্রথম বড় পদক্ষেপ নিয়েই ফেললেন। গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বেশ কিছু ছবিতে এটি নিশ্চিত যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী।
সোমবার সকাল থেকেই সামান্থার বিবাহের জল্পনা তুঙ্গে। তবে বেলা বাড়তেই সেই ধোঁয়াশা কেটে গেছে। দক্ষিণী নায়িকা নাকি চুপিসারে পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন। কোয়েম্বাটুরের ইশা যোগা সেন্টারে লিঙ্গ ভৈরবী মন্দিরে শিব সাক্ষী রেখে পরিচালককে বিয়ে করলেন অভিনেত্রী। ঘনিষ্ঠ ৩০ জনের উপস্থিতিতে নতুন অধ্যায়ের সূচনা করলেন সামান্থা।
সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর বিয়ের একাধিক ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে , লাল টুকটুকে বেনারসীতে সেজেছেন অভিনেত্রী। সঙ্গে মানানসই দক্ষিণী ডিজাইনের সোনার গয়না। হাত রাঙানো মেহেন্দিতে আর সিঁথিতে সিঁদুর। অন্যদিকে রাজ নিদিমরুকে দেখা গেল শ্বেতশুভ্র পাঞ্জবি-পাজামা আর আইভরি রঙের নেহরু কোটে। ছবিগুলো ভাইরাল হতেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন নবদম্পতি।
প্রাক্তন স্বামী নাগাচৈতণ্য এখন শবিতা ধুলিপালাকে নিয়ে সংসার পেতেছেন। বিচ্ছেদের পর কেটে গেছে প্রায় চার বছর। তাই তিনি যদি পারেন সামান্থা কেন নয়? এমন প্রশ্ন তুলেছিলেন অনুরাগীরা। সব প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী। ২০২৪ সাল থেকে ছড়িয়ে পরা গুঞ্জনে সিলমোহর দিলেন সামান্থা। বিয়ের পরে দুজনের গালের চওড়া হাসি নজর কেড়েছে নেটিজেনদের।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের