নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রকৃতিতে কিছু প্রাণী রয়েছে যাদের ক্ষমতা যেন কল্পনারও বাইরে। এমনই এক অজানা প্রাণী হলো টারডিগ্রেড (Tardigrade)। যাকে বাংলায় অনেক সময় "জল ভালুক" বলা হয়। এই ছোট্ট , মাইক্রোস্কোপিক প্রাণীটি বিজ্ঞানীদের কাছে বিস্ময়ের নাম।
টারডিগ্রেড কী?
টারডিগ্রেড এক ধরনের মাইক্রো - অর্গানিজম , যাদের আকার সাধারণত ০.৩ থেকে ০.৫ মিলিমিটার। দেখতে কিছুটা ভল্লুকের মতো হলেও এরা অনুবিক্ষণিক প্রাণী। এরা জলের মধ্যে বাস করে।
এদের সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য কী?
টারডিগ্রেডের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এদের চরম পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে , এটি মাইনাস ২৭২ ডিগ্রি সেলসিয়াস (absolute zero) তাপমাত্রায় বেঁচে থাকতে পারে।আবার ১৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রাতেও টিকে থাকতে পারে। এটি উচ্চমাত্রার বিকিরণ , ভ্যাকুয়াম , এমনকি মহাকাশেও টিকে থাকতে পারে।

কীভাবে টিকে থাকে?
টারডিগ্রেড একটি বিশেষ অবস্থায় যেতে পারে যাকে বলে cryptobiosis। এই অবস্থায় তারা নিজেদের শরীরের জল প্রায় সম্পূর্ণ শুষে নেয় এবং একটি শুকনো, অবিশ্বাস্যভাবে সহনশীল অবস্থায় থাকে। যেটা হাজার বছর পর্যন্ত টিকে থাকতে পারে।
টারডিগ্রেড ও মহাকাশ গবেষণা
২০০৭ সালে ইউরোপিয়ান স্পেস এজেন্সির এক মিশনে টারডিগ্রেডকে মহাকাশে পাঠানো হয়। আশ্চর্যের বিষয় হলো , তারা বেঁচে ফিরে আসে। এমনকি কিছু কিছু টারডিগ্রেড বংশবিস্তারেরও ক্ষমতা দেখায় মহাকাশ ফেরার পর।
টারডিগ্রেড থেকে ভবিষ্যতের বিজ্ঞান কী শিখতে পারে?
টারডিগ্রেডের এই ক্ষমতা বিজ্ঞানীদের জন্য নতুন চিকিৎসা , মহাকাশ ভ্রমণ সহ জীবন রক্ষাকারী প্রযুক্তি উদ্ভাবনের পথ খুলে দিচ্ছে। ভবিষ্যতে হয়তো মানুষের শরীরেও এধরনের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা সম্ভব হবে।
ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন
নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য
স্বাধীনতা দিবসের ছুটিতে মন্দারমণিতে বিনোদনের বিশেষ আয়োজন
আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি
প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো
শান্ত পরিবেশের টানে বাড়ছে পর্যটকদের ভিড়
ভিড় থেকে দূরে কয়েক দিন কাটানোর জন্য অনন্য জায়গা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের