69ae77d1655d8_Gallery_1773041502835
মার্চ ০৯, ২০২৬ রাত ০৮:১৬ IST

মেশিনের চাকার সঙ্গে ঘুরছে ভাগ্য , স্বনির্ভরতার নতুন পথে মানসিংপুরের মহিলারা

নিজস্ব প্রতিনিধি , হাওড়া - প্রথাগত গৃহবধূর পরিচয় ছাপিয়ে অর্থনীতির চাকা সচল রাখতে উদ্যত গ্রামের মহিলারা। সমাজের পুরনো ধারণা ভেঙে মানসিক দৃঢ়তা আর দক্ষতার জোরেই জগৎবল্লভপুর এলাকায় তৈরি হচ্ছে এক নতুন সাফল্যের উপাখ্যান। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে এই নারীরা আজ আত্মনির্ভরতার উজ্জ্বল দৃষ্টান্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে , মানসিংপুর গ্রামে এই বদল একদিনে আসেনি। একসময় এখানকার মহিলাদের দিন কেটেছে ঘরের ভেতর রান্নাবান্না আর সন্তান প্রতিপালনের দায়িত্বে। আজ তাঁরাই ভারী যন্ত্রের আওয়াজের মাঝেই গড়ে তুলছেন নিজেদের স্বতন্ত্র পরিচয়। একটি ছোট ইলেকট্রনিক্স যন্ত্রাংশ উৎপাদন কেন্দ্রকে ঘিরেই এখন তাঁদের দৈনন্দিন কর্মব্যস্ততা।

এলাকার অনেক পরিবারেই এখন এই রূপান্তরের কথা শোনা যায়। যন্ত্রের প্রতিটি ঘূর্ণন যেন জানান দিচ্ছে - নারীরা আর কেবল নেপথ্যের শক্তি নন, আধুনিক উৎপাদন ব্যবস্থার সক্রিয় অংশীদারও বটে। বাসিন্দাদের মতে, বাড়ির কাছেই কাজের সুযোগ তৈরি হওয়ায় অনেকেই নতুন আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন উন্নত আগামী দিনের দিকে।

কর্মরত শ্রাবণী মণ্ডল জানান, 'আমি প্রায় ১৮ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত। দেখে দেখেই কাজ শিখেছি। প্রথম দিকে ভয় থাকলেও এখন নিজের হাতে উপার্জন করতে পারছি - এটাই সবচেয়ে বড় আনন্দ। কোনোদিন কাজ করতে না পারলে বরং অস্বস্তি লাগে। প্রতিদিন প্রায় ৭-৮ ঘণ্টা সময় দিই। সংসার, সন্তান সামলে আমাদের মতো অনেকেই নিয়মিত দায়িত্ব পালন করে আসছি'।

সমর মণ্ডল বলেন, 'আর্থিকভাবে পিছিয়ে থাকা নারীদের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই তাঁদের নিজে কাজ শিখিয়েছি। এখানে বিভিন্ন ধরনের লোহার যন্ত্রাংশ তৈরি করা হয়। সকাল ১০টা নাগাদ কাজ শুরু হয়। দুপুরে খাবারের জন্য কিছু সময় বিরতি থাকে। এরপর আবার বিকেল ৫টার মধ্যে শেষ হয়। আমি সবসময় তদারকিতে থাকি। এতে ওদের স্বনির্ভরতা যেমন বাড়ছে, তেমনি আমাদের সরবরাহ ব্যবস্থাও সহজ হচ্ছে'।

স্থানীয় বাসিন্দা হিরণ্ময় মান্না জানান, 'এই উদ্যোগ শুধু কর্মসংস্থানের পথই খুলে দেয়নি, সামাজিক চিন্তাভাবনাতেও পরিবর্তন এনেছে। আগে মনে করা হত লোহার কাজ কেবল পুরুষদের জন্য। এখন দেখা যাচ্ছে নারীরাও সমান দক্ষতায় দায়িত্ব পালন করছেন। যখন পুরুষের উপার্জনের আয়ে সংসার সামলানো কঠিন হয়ে পড়ে, তখন স্ত্রী কিংবা কন্যারা এগিয়ে এসে পরিবারের পাশে দাঁড়াচ্ছেন। এর ফলে অর্থনীতির পাশাপাশি সমাজের উন্নতিও হচ্ছে'।

আরও পড়ুন

১০১ টি ভাষায় সম্ভাষণ শিখছে খুদে পড়ুয়ারা , নজির গড়ল মুর্শিদাবাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়
জুলাই ২৫, ২০২৬

রাজস্থানে টাওয়ার ভেঙে মৃত্যু ৩ পরিযায়ী শ্রমিকের , শোকের ছায়া গ্রামে
জুলাই ২৫, ২০২৬

শনিবার তাদের মরদেহ গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য সহ স্থানীয় বাসিন্দারা

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে তৃণমূল নেতার নজিরবিহীন চুরি , পুলিশের দ্বারস্থ এলাকাবাসী
জুলাই ২৫, ২০২৬

 ক্ষুব্ধ উপভোক্তারা ঘটনার তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন

বারুইপুরের ওষুধ প্রস্তুতকারী ল্যাবরেটরিতে ভয়াবহ অগ্নিকান্ড , ভষ্মীভুত কারখানা
জুলাই ২৫, ২০২৬

এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি

ডেঙ্গি রুখতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের , খুশির হাওয়া জলপাইগুড়িতে
জুলাই ২৫, ২০২৬

এই বছর এখনও পর্যন্ত ৬৬ জন মানুষ আক্রান্ত হয়েছেন

উল্টো রথে রাজারহাটে ভক্তদের ঢল , নজর কাড়ল ঘোষ পরিবারের ঐতিহ্যবাহী রথ
জুলাই ২৫, ২০২৬

বাসিনা গ্রামে উল্টো রথ উপলক্ষ্যে উৎসবের মিলনমেলা

নার্সিংহোম দখল করে উদ্দাম ফুর্তি , বিতর্কে তৃণমূল কাউন্সিলর
জুলাই ২৫, ২০২৬

আদালতের নির্দেশ অমান্য করে নার্সিংহোম দখল

দিনের পর দিন ছাত্রীদের বাড়িতে ডেকে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা , গ্রেফতার গোবরডাঙ্গা হিন্দু কলেজের গেস্ট লেকচারার সৌরভ দত্ত
জুলাই ২৫, ২০২৬

ছাত্রীদের বিক্ষোভের মুখে পুলিশের হাতে গেস্ট লেকচারার

বাংলাদেশ থেকে এসে সনাতনী শিক্ষকের ওপর হামলার , দুষ্কৃতী কার্তিক দাসের ওপর ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
জুলাই ২৫, ২০২৬

দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়াকে গালিগালাজ করা হয়েছে

জন্ম-মৃত্যু শংসাপত্রে জালিয়াতি , কোচবিহার পুরসভা থেকে নথি নিয়ে গেল পুলিশ
জুলাই ২৫, ২০২৬

 ঘটনাটিকে কেন্দ্র করে দিনভর পুরসভা চত্বরে জোর আলোচনা চলতে থাকে

বারুইপুর গণপিটুনি কাণ্ডে কড়া পদক্ষেপ পুলিশের , গ্রেফতার মূল অভিযুক্ত লুৎফর
জুলাই ২৪, ২০২৬

ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ

উৎপাদন বাড়াতে কৃষকদের সহায়তা , দিনহাটায় সার বিতরণ কর্মসূচি
জুলাই ২৪, ২০২৬

প্রান্তিক কৃষকের হাতে পৌঁছল প্রয়োজনীয় কৃষি উপকরণ

বয়রা-মিরপুর সীমান্তে অভিযান , ৭ বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ
জুলাই ২৪, ২০২৬

ধৃতরা চেন্নাই থেকে নিজ দেশে ফেরার পথে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে

ছেলেকে না পেয়ে বাবার উপর হামলা চালাল তৃণমূল দুষ্কৃতীরা! গভীর রাতে রক্তাক্ত নরেন্দ্রপুর
জুলাই ২৪, ২০২৬

বাড়িতে ঢুকে ভাঙচুরের অভিযোগ, শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ পরিবারের

কচুরিপানা থেকে নৌকাডুবি , স্থানীয়দের তৎপরতায় বাঁচলেন স্কুলপড়ুয়ারা
জুলাই ২৪, ২০২৬

যদিও নৌকাটি সম্পূর্ণভাবে নদীর জলে ডুবে যায়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের