নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিনব উদ্যোগ। বইয়ের গণ্ডি পেরিয়ে বিশ্বের ১০১টি ভাষার সম্ভাষণ, লিপি সহ সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে খুদে পড়ুয়ারা। মুর্শিদাবাদের বেলডাঙার ৩০ নম্বর আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ের এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই শিক্ষা মহলে প্রশংসা কুড়িয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘ভারতীয় ভাষা ক্যাম্প ২০২৬’ উপলক্ষ্যে বিদ্যালয়ে সাত দিনব্যাপী বহুভাষিক শিক্ষাকর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে শিক্ষার্থীরা বিশ্বের ১০১টি স্বতন্ত্র ভাষায় সম্ভাষণ, সংশ্লিষ্ট ভাষার নিজস্ব লিপি সহ বাংলা উচ্চারণ শেখে। শুধু ভারতের ২২টি তফসিলভুক্ত ভাষাই নয়, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, ওশেনিয়ার বিভিন্ন ভাষা মহাদেশভিত্তিকভাবে উপস্থাপন করা হয়। ভাষা শিক্ষার পাশাপাশি বিভিন্ন দেশের কবিতা, গল্প, কথোপকথন, সংস্কৃতি, ঐতিহ্য, পোশাক, দর্শনীয় স্থান সম্পর্কেও ধারণা দেওয়া হয় পড়ুয়াদের।
এই কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল বিদ্যালয়ের নিজস্ব ‘ল্যাঙ্গুয়েজ পাসপোর্ট’। ভাষা শেখার অগ্রগতির ভিত্তিতে পড়ুয়াদের ব্রোঞ্জ, সিলভার, গোল্ড সহ ভারতের ২২টি তফসিলভুক্ত ভাষা সম্পূর্ণকারীদের ‘ল্যাঙ্গুয়েজ এক্সপ্লোরার পাসপোর্ট’ প্রদান করা হয়। এছাড়াও, অংশগ্রহণকারী ১০০ জন শিক্ষার্থী এনসিইআরটির ‘ভারতীয় ভাষা সামার ক্যাম্প ২০২৬ অংশগ্রহণ সনদ অর্জন করেছে।
ঘটনা প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন, 'শিশুদের মধ্যে ভাষাগত বৈচিত্র্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ সহ বিভিন্ন সংস্কৃতির প্রতি সম্মানবোধ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই বহুভাষিক উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য বিদ্যালয়ের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে'।
শনিবার তাদের মরদেহ গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য সহ স্থানীয় বাসিন্দারা
ক্ষুব্ধ উপভোক্তারা ঘটনার তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন
এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি
এই বছর এখনও পর্যন্ত ৬৬ জন মানুষ আক্রান্ত হয়েছেন
বাসিনা গ্রামে উল্টো রথ উপলক্ষ্যে উৎসবের মিলনমেলা
আদালতের নির্দেশ অমান্য করে নার্সিংহোম দখল
ছাত্রীদের বিক্ষোভের মুখে পুলিশের হাতে গেস্ট লেকচারার
দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়াকে গালিগালাজ করা হয়েছে
ঘটনাটিকে কেন্দ্র করে দিনভর পুরসভা চত্বরে জোর আলোচনা চলতে থাকে
ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ
প্রান্তিক কৃষকের হাতে পৌঁছল প্রয়োজনীয় কৃষি উপকরণ
ধৃতরা চেন্নাই থেকে নিজ দেশে ফেরার পথে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে
বাড়িতে ঢুকে ভাঙচুরের অভিযোগ, শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ পরিবারের
যদিও নৌকাটি সম্পূর্ণভাবে নদীর জলে ডুবে যায়
দেবতার দর্শনে সকাল থেকেই মানুষের সমাগম
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের